Breaking News
Home / TRENDING / রাজীব কুমারের খোঁজ পেতেই নবান্নে সিবিআই

রাজীব কুমারের খোঁজ পেতেই নবান্নে সিবিআই

নীল রায়।

প্রাক্তন নগরপাল রাজীব কুমারের (Rajiv Kumar) খোঁজ পেতেই সিবিআই পৌঁছাল নবান্নে! রবিবার বিকেলে আচমকাই নবান্নে (Nabanna) হাজির হন কেন্দ্রীয় তদন্তকারী দলের তিনজন প্রতিনিধি। চারটি চিঠি নিয়ে হাজির হন তাঁরা। রাজ্য পুলিশের ডিজিকে দুটি চিঠি দেন সিবিআই কর্তারা। ছুটির দিন থাকায় মুখ্যসচিব ও স্বরাষ্ট্রসচিবের দফতর ছিল বন্ধ। তাই ওই চিঠি দিতে সোমবার সিবিআই আধিকারিকদের আসতে বলেন নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ কর্মীরা।

মুখবন্ধখামে চারটি চিঠি মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব ও ডিজিকে দিতে গিয়েছিল সিবিআই। রাজীব কুমার সংক্রান্ত চিঠি কিনা, তা বলতে চাননি সিবিআই প্রতিনিধিরা। তবে রাজীব কুমারের অবস্থান জানতে চেয়েই চিঠি দেওয়া হয়েছে বলে সূত্রের খবর। চিঠিতে কী লেখা রয়েছে, তাও জানতে চায়নি সিবিআই।

খানিকক্ষণ দরজায় দাঁড়িয়ে থাকার পর নবান্নের ভিতরে ঢোকার অনুমতি পান সিবিআই আধিকারিকরা। পাঁচ মিনিট পরেই বেরিয়ে আসেন তাঁরা। সিবিআইয়ের প্রতিনিধিরা সংবাদমাধ্যমকে জানান, ডিজিকে চিঠি দেওয়া হয়েছে। মুখ্যসচিব ও স্বরাষ্ট্রসচিবকে চিঠি দেওয়া সম্ভব হয়নি। আগামীকাল আসার জন্য বলা হয়েছে।

হাজিরা এড়িয়ে ১ মাসের ছুটি নিয়েছেন রাজীব কুমার । শুক্রবার কলকাতা হাইকোর্ট তার ওপর থাকা রক্ষা কমিটির করে নিতেই তৎপরতা বাড়িয়েছে সিবিআই (CBI)। শনিবার তাঁর পার্ক স্ট্রিটের বাড়িতে গিয়েও খোঁজ পায়নি কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। বরং একটি মেইল করে রাজীব কুমার একমাসের সময় চেয়েছেন সিবিআইয়ের কাছে। অথচ সরকারি নিয়মে কোনও শীর্ষ পুলিশ আধিকারিক ছুটিতে গেলে, তিনি কোথায় যাচ্ছেন তা জানিয়ে যাওয়া আবশ্যক। কিন্তু, রাজীব কুমার প্রসঙ্গে কোনও খবর নেই কারও কাছে, তাঁর ফোন বন্ধ! তাই রাজীব কুমারের হদিস পেতে সোমবার আবারও নবান্নে আসবেন সিবিআই প্রতিনিধিদল।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *