নীল রায়।
এবার নবান্নের দোরগোড়ায় পৌঁছাল সিবিআই! রবিবার বিকেল পাঁচটার কিছু পরে দুই সদস্যের প্রতিনিধিদল রাজ্য প্রশাসনের সদর দপ্তরে পৌঁছায়। সূত্রের খবর, মোট চারটি চিঠি পৌঁছাতে এদিন সিবিআই (CBI) প্রতিনিধিদল নবান্নে আসে। কিন্তু কলকাতা পুলিশের কর্তব্যরত আধিকারিক ও নিচুতলার পুলিশকর্মীরা তাদের দীর্ঘক্ষন নবান্নের দরজা আটকে রাখেন বলে অভিযোগ।
সূত্রের খবর, রাজ্য পুলিশের ডিজি সহ মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিবকে চিঠি দিতে আসেন ওই দুই সিবিআর প্রতিনিধি। দীর্ঘক্ষন দাঁড় করিয়ে রাখার পর কর্তব্যরত পুলিশকর্মীরা সিবিআই প্রতিনিধিদের জানিয়ে দেন, রবিবার ছুটির দিন থাকায় চিঠি গ্রহণ করা সম্ভব হচ্ছে না নবান্নের (Nabanna) পক্ষে। তাদের সোমবার আসতে বলা হয়েছে।
পুলিশ কর্তৃপক্ষের কথা বলার পর সিবিআইয়ের প্রতিনিধিরা ফোনে তাদের উচ্চ আধিকারিকদের সঙ্গে কথা বলেন। শেষমেষ সিবিআই প্রতিনিধিদের অনুরোধে এক কর্তব্যরত পুলিশকর্মীকে চিঠিগুলি হাতে নিয়ে খতিয়ে দেখেন। নবান্ন সিবিআই গিয়েছে জেনে তৎপরতা শুরু হয় রাজনৈতিক মহলে। জল্পনা শুরু হয় রাজ্য পুলিশ সিআইডি প্রধান রাজীব কুমার আত্মগোপন করে থাকার কারণেই কি সিবিআই চিঠি দিচ্ছেন রাজ্য প্রশাসনকে?
সিবিআই প্রতিনিধিদের হাতে থাকা চারটি চিঠির বয়ান কি? তা কিন্তু জানা যায়নি। রাজ্যের এক বিজেপি (BJP) নেতার কথায়, এতদিনে ঠিক জায়গায় পৌঁছেছে সিবিআই। এখন শুধু কালীঘাটে পৌঁছানোর অপেক্ষা!
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news