Breaking News
Home / TRENDING / পশ্চিমবঙ্গে গণপিটুনির ঘটনা রুখতে মুখ্যমন্ত্রীর নির্দেশে তৎপর হচ্ছে নবান্ন

পশ্চিমবঙ্গে গণপিটুনির ঘটনা রুখতে মুখ্যমন্ত্রীর নির্দেশে তৎপর হচ্ছে নবান্ন

সূর্য সরকার।

গণপিটুনি রুখতে দ্রুত রূপরেখা তৈরির নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার গণপ্রহার ঘটনায় রাশ টানতে কড়া পদক্ষেপই নিতে চলেছে রাজ্য সরকার। জেলা পুলিশ সুপারের আওতায় এবং কমিশনারেটগুলিতে এমন সমস্যা মোকাবিলার জন্য পৃথক নোডাল অফিসার তৈরি করা করল রাজ্য। জেলায় পুলিশ সুপার এবং  কমিশনারেটের টাস্কফোর্স গঠন করা হচ্ছে বলেই প্রসাশন সূত্রের খবর। কোনও অঞ্চলে গণপ্রহারের ঘটনা ঘটে থাকলে অথবা আশঙ্কা থাকলে, সেই অঞ্চলের নজরদারি বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন।

ইদানিং পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় গণপিটুনির ঘটনা ঘটেছে। কলকাতার কাশীপুর, দক্ষিন ২৪ পরগনার মগরাহাট, এমনকি কালীঘাটেও এমন ঘটনা ঘটেছে। সেই পরিপ্রেক্ষিতেই এই ধরনের উদ্যোগ নবান্ন নিয়েছে বলে প্রশাসন সূত্রের খবর। উল্লেখ্য, ২০১৮ সালের সুপ্রিম কোর্টের নির্দেশ ছিল গণপ্রহার আটকাতে সঠিক পদক্ষেপ করতে হবে রাজ্যগুলিকে।বিষয়টিকে মাথায় রেখেই মুখ্যমন্ত্রীর নির্দেশে রাজ্য সরকার কড়া পদক্ষেপ নিচ্ছে বলে জানাচ্ছে প্রশাসন। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার বুঝেছে, সব ক্ষেত্রে কেন্দ্রীয় সরকারকে দায়ী করে দায় ঝেড়ে ফেললে হবে না। গণপিটুনি রুখতে সরকারী উদ্যোগের প্রয়োজনীয়তাও জরুরী।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *