ওয়েব ডেস্কঃ
“ধন্যবাদ প্রধানমন্ত্রী। এই দিনটা দেখার জন্যই বোধহয় আমি বেঁচে ছিলাম। ধন্যবাদ আপনাকে।” এই ছিল সুষমার শেষ টুইট। টুইটের শেষ কথা থেকে বোঝা যাচ্ছে, তাঁর মৃত্যুর খবর যেন তিনি নিজেই জানতেন! কাশ্মীর থেকে ৩৭০ ধারা তুলে নেওয়ার সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্দেশ্যে তাঁর শেষ টুইট যেন একটি অধ্যায়ের অবসান ঘটাল।
বিদেশমন্ত্রী থাকাকালীন দূর বিদেশ থেকে কোন ভারতীয়র সামান্য একটা টুইট পেলেই সাহায্যের হাত বাড়িয়ে দিতেন। নিজের দেশের মাটিতে ভূমিপুত্রদের ফিরিয়ে আনতে আমরণ লড়াই করতেন সুষমা। বিদেশ মন্ত্রকের দায়িত্ব সামলানোর সময় কুলভূষণ যাদবের হয়ে, আন্তর্জাতিক আদালতে পাকিস্তানের রায়কে চ্যালেঞ্জ করে তিনি প্রথম দৌড়ে গিয়েছিলেন। তারপর পুলওয়ামাকাণ্ডের পর বিশ্ব দরবারে পাকিস্তানকে কোণঠাসা তিনিই করতে পেরেছিলেন।
বিদেশ মন্ত্রী হিসেবে ঘরে বাইরে প্রভূত সাফল্যের পরও, পদের লোভ না করে নিজেকে সরিয়ে নিয়েছিলেন তিনি। শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে ২০১৯ লোকসভা নির্বাচন থেকে সরে দাঁড়ান। তারপর ক্রমে রাজনীতির আঙিনা থেকে সরিয়ে নেন নিজেকে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news