ওয়েব ডেস্কঃ
আজ পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় প্রাক্তন বিদেশ মন্ত্রী সুষমা স্বরাজের শেষকৃত্য সম্পন্ন হবে। বিজেপির কার্যকরী সভাপতি জেপি নাড্ডা জানিয়েছেন, বুধবার বিকেল তিনটেয় দিল্লির লোধী রোডের শ্মশানে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় দলীয় নেত্রী শেষকৃত্য সম্পন্ন হবে।
এর আগে এদিন সকাল ১১ টা পর্যন্ত সুষমা স্বরাজের বাড়িতেই তাঁর মরদেহ শায়িত থাকবে। সেখানে তাঁকে শেষ শ্রদ্ধা জানাবেন সাধারণ মানুষ। তারপর সেখান থেকে বেলা ১২ টায় মরদেহ নিয়ে যাওয়া হবে বিজেপির সদর দফতরে। সেখানে তাঁকে শেষশ্রদ্ধা অর্পণ করবেন দলের নেতাকর্মীরা।
উল্লেখ্য, মঙ্গলবার রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সুষমা স্বরাজ। বিগত কয়েক বছর ধরেই কিডনির অসুখে ভুগছিলেন তিনি। ২০১৬-য় কিডনি প্রতিস্থাপন হয় তাঁর। সেই কারণেই মোদী সরকারের দ্বিতীয় মেয়াদে তিনি আর সরকারে থাকেননি।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news