Breaking News
Home / TRENDING / হোটেলে পচা মাংস সরবরাহ করতে এসে আটক২

হোটেলে পচা মাংস সরবরাহ করতে এসে আটক২

নিজস্ব সংবাদদাতা:
সম্প্রতি কলকাতায় একটি রেস্তোরাঁ থেকে ভাগাড়ের মাংস পাওয়া গিয়েছিল। সেই রেশ কাটতে না কাটতেই এয়ারপোর্ট আড়াই নম্বর গেটের কাছে দোকানে পচা মাংস সরবরাহ করতে গিয়ে ধরা পড়ল একজন। জানা গিয়েছে, এয়ারপোর্টে সংলগ্ন এলাকায় সম্প্রতি একটি রেস্তোরাঁ খোলে। তবে দোকানের খাওয়ার মান নিয়ে স্থানীয়দের অভিযোগ ছিল প্রথম দিন থেকেই । শুক্রবার সকালে রেস্তোরাঁয় মাংস সরবরাহ করতে আসা গাড়িটি থেকে পচা গন্ধ পেয়ে স্থানীয়দের সন্দেহ হয়। গাড়ি আটকে খুলে দেখা যায় গাড়িতে ৫ ব্যাগ ভর্তি পচা মুরগীর মাংস রয়েছে। এরপর এয়ারপোর্ট থানায় খবর দিলে পুলিশ এসে হোটেলের মালিক ও মাংস সরবরাহকারীকে আটক করে।

বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

https://www.youtube.com/channelhindustan

https://www.facebook.com/channelhindustan

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *