নিজস্ব সংবাদদাতাঃ
চিনের রাষ্ট্রপতি শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক সারলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । চিনের বুহানে ইস্ট লেক গেস্টহাউসে দুজনের মধ্যে বৈঠক শুরু হয়। বৈঠকে দুদলের রাষ্ট্রনেতার মধ্যে ভারত ও চীনের সংস্কৃতি নিয়ে কথা হয়। যদিও এই বৈঠকটি সরকারি প্রটোকলের মধ্যে পড়ছে না, তবুও এই বৈঠকে ডোকলাম ইস্যু , মাসুদ আজহার ও আরও গুরুত্বপূর্ণ বিষয়ে কথা হতে পারে বলে মনে করছে রাজনৈতিক মহল। এরপর মোদি ও জিনপিং নৌকাবিহার করবেন এবং জিনপিংয়ের সঙ্গে নৈশভোজও করবেন মোদি ।
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news