Breaking News
Home / TRENDING / মূর্তিতে কালির পর শ্যামাপ্রসাদকে নিয়ে সিনেমায় কোপ তাঁরই রাজ্যে

মূর্তিতে কালির পর শ্যামাপ্রসাদকে নিয়ে সিনেমায় কোপ তাঁরই রাজ্যে

নিজস্ব প্রতিনিধিঃ

সেন্সরশিপ নিয়ে অনেক সময়ই নানান বিতর্ক তৈরি হয়। অনেকেই সেন্সর বোর্ডের বিরুদ্ধে তোপ দাগেন। গেল গেল রব ওঠে বুদ্ধিজীবী মহলে। কিন্তু কোন কার্যকর কারণ ছাড়া যখন একটা ছবিকে আটকে দেওয়া হয় তখন বুদ্ধিজীবীরা কোথায়! বাংলার বাঘ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ওপর একটি ছবি বানিয়েছেন পরিচালক মিলন ভৌমিক। ছবির প্রধান চরিত্রে রয়েছে গজেন্দ্র চৌহান। ছবির নাম ‘দাঙ্গা দি রায়ট’। শ্যামাপ্রসাদের মায়ের ভূমিকায় রয়েছেন সদ্য প্রয়াত সুপ্রিয়া দেবী। ছবিটি দেখান নিয়ে গোল বেধেছে। পরিচালক মিলন ভৌমিকের অভিযোগ, এই রাজ্যের হল মালিকরা ছবিটি দেখাতে চাইছেন না। পাশাপাশি ছবির পরিবেশকের বক্তব্য,ছবিটির টাইটেল বিতর্কমূলক এই অভিযোগে হল মালিকরা ছবিটি দেখা চাইছেন না। বৃহস্পতিবার ‘বুকমাই শো’তে দেখা যায় দুটো সিঙ্গল স্ক্রিনে ছবিটি দেখা যাবে। সন্ধেতে দেখা যায় শ্যামাপ্রসাদের ওপর ছবিটির কোনও প্রদর্শনী নেই। পরিচালকের দাবি,রাজ্যের ১০৩টি হল মালিক তাঁকে জানিয়েছেন, তাঁদের ওপর চাপ সৃষ্টি করা হচ্ছে ছবিটি না নেওয়ার জন্য। পরিচালক আরও বলেন,ভীতি প্রদর্শনের কারণে হল মালিকরা ছবিটি দেখাচ্ছেন না। তাঁদের লিখিত ভাবে বিষয়টি জানাতে বলেছি। পুলিশকে বিষয়টি জানানোর কথা বলা হয়েছে। পরিচালকের আরও অভিযোগ, উত্তরবঙ্গের পরিবেশকরা কথা দিয়েও সরে এসেছেন। আচমকাই তাঁরা ছবিটি বয়কটের কথা জানিয়েছেন। অথচ গত মঙ্গলবারই ২৬টি হল মালিক ছবিটি দেখাতে সম্মত হয়েছিলেন। মিলন ভৌমিক ক্ষোভের সঙ্গে বলেন,এই ছবিতেই সদ্য প্রয়াত সুপ্রিয়া দেবী শেষ অভিনয়। কিন্তু সুপ্রিয়া দেবীর অনুরাগীদের বঞ্চিত করা হচ্ছে।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *