চ্যানেল হিন্দুস্থান নিউজ ডেস্ক:
দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে রবিবার সকাল থেকেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রপ্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের বাড়ি ঘেরাও কর্মসূচি নিয়েছে তৃণমূল।
সেই মতো সকাল ১০ টা থেকে প্রতিমন্ত্রীর বাড়ির কাছে বিক্ষোভ চালাচ্ছে রাজ্যের শাসক দল। এদিন সকাল থেকেই দিনহাটার ভেটাগুড়িতে ১৪৪ ধারার মধ্যেই বিক্ষোভ দেখাচ্ছেন তৃণমূল নেতা-কর্মীরা। স্বাভাবিক ভাবেই সকাল থেকেই কেন্দ্রীয় বাহিনী ঘিরে রেখেছে মন্ত্রীর বাড়ি।
প্রসঙ্গত, বিএসএফের গুলিতে কোচবিহারের রাজবংশি যুবক প্রেম কুমার বর্মনের মৃত্যুর প্রতিবাদে ভেটাগুড়ির চৌপট্টিতে বিক্ষোভ চলছে। তবে ১৪৪ ধরা থাকায় শেষ পর্যন্ত মন্ত্রী নিশীথ প্রামানিকের বাড়ি ঘেরাও করতে পারেননি বিক্ষোভকারীরা।
বিক্ষোভ এসে রাজ্যের উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের মন্ত্রী উদয়ন গুহ বলেন,” আমাদের বিক্ষোভ চলছে, যে ভাবে একজন রাজবংশী যুবককে বিএসএফ জওয়ানরা গুলি করে খুন করেছে তার দায় অবশ্যই কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীকে নিতে হবে। তবে আমরা শান্তিপূর্ণভাবে বিক্ষোভ দেখাচ্ছি।” প্রায় ২৫ হাজার নেতা- কর্মী এই বিক্ষোভ কর্মসূচীতে যোগ দিয়েছে। বিকেল ৫ টা পর্যন্ত এই বিক্ষোভ চলবে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news