চ্যানেল হিন্দুস্থান নিউজ ডেস্ক:
রবিবার সকাল থেকেই চলছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশিত প্রামাণিকের দিনহাটার ভেটাগুড়ি র বাড়ি ঘেরাও কর্মসূচি।
তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে রাজবংশী যুবক প্রেম কুমার বর্মনের বিএসএফের গুলিতে মৃত্যুর প্রতিবাদে এদিন সকাল থেকেই নিশীথ প্রামাণিকের বাড়ি ঘেরাও কর্মসূচি নিয়েছে তৃণমূল।
আর এর মাঝে পাল্টা অভিষেক বন্দ্যোপাধ্যায় এর বাড়ি ঘেরাওয়ের হুমকি দিলেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। এদিন তিনি বলেন,“প্রশাসনের বিরুদ্ধে কোন অভিযোগ থাকলে আমরা জেলা শাসকের অফিসে বিক্ষোভ দেখাতে পারি কিন্তু তার বাড়িতে ঘেরাও করবো না। আসলে এর পেছনে তৃণমূলের নোংরা রাজনীতি সামনে চলে আসছে তৃণমূল যেটা করলো সেটা নোংরামি। এভাবে কোনও রাজনৈতিক ব্যক্তির বাড়ি ঘেরাও মেনে নেওয়া যায় না। মনে রাখবেন ভবিষ্যতে অভিষেকের বাড়িও ঘেরাও করা হতে পারে।”
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news