চ্যানেল হিন্দুস্তান নিউজ ডেস্ক:
রবিবার অনুপ্রবেশ ইস্যুতে বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি তথা মেদিনীপুরের সাংসদ দিলীপ ঘোষ কে নজিরবিহীন আক্রমণ করেন পিংলার তৃণমূল বিধায়ক অজিত মাইতি।
তার পাল্টা হিসাবে এই তৃণমূল বিধায়ককে ছিঁচকে চোর বলে কটাক্ষ করলেন দিলীপ ঘোষ এদিন অজিত মাইতির বক্তব্যের উত্তর দিতে গিয়ে দিলীপ ঘোষ বলেন,” কে অজিত মাইতি? ওই ছিঁচকে চোরটা? দেখতে তো পাতি কাকের মতো। ওকে কে পাত্তা দেয়।”
এখানেই শেষ নয়, কেন এই তৃণমূল বিধায়ক ছিঁচকে চোর, তার ও ব্যখ্যা করেন মেদিনীপুরের সাংসদ। দিলীপ ঘোষ বলেন,” ও এতটাই ছিঁচকে চোর, যে ছোট খাটো কারখানা থেকেও টাকা নেয় তোলাবাজির টাকায় বাড়ি বানিয়েছে নিজের ছেলেকে চাকরি দিয়েছে চুরি করে। আবার বড় বড় কথা?”
এদিন নিজের বক্তব্যে ২০২৩ সালে লোকসভা নির্বাচনে মেদিনীপুর থেকে দিলীপ ঘোষকে গো-হারা হারাবেন বলে কার্যত চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন অজিত মাইতি। তার পাল্টা হিসাবে দিলীপ ঘোষ বলেন,” হাসালেন। গতবার টিকিট না পেয়ে সুইসাইড করে হাসপাতালে ভর্তি ছিল এত বড় আহাম্মক। দিলীপ ঘোষের বিরুদ্ধে লড়তে গেলে দিদিকে বল তোকে এমপি ইলেকশনে টিকিট দিতে। চলে আয় ২০২৩ এ লড়াই হোক, দেখব কার কত দম।”
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news