Breaking News
Home / TRENDING / নোয়াপাড়ার তৃণমূল বিধায়ককে হুমকি চিঠি মাওবাদীদের

নোয়াপাড়ার তৃণমূল বিধায়ককে হুমকি চিঠি মাওবাদীদের

নিজস্ব সংবাদদাতা, বারাকপুর, : নোয়াপাড়ার তৃণমূল কংগ্রেস বিধায়ক তথা গারুলিয়া পুরসভার চেয়ারম্যান সুনীল সিংহকে স্ব-পরিবারে খুনের হুমকি চিঠি মাওবাদীদের। একই চিঠি গারুলিয়া পুরসভার ভাইস চেয়ারম্যান সুব্রত মুখোপাধ্যায়, ওই পুরসভার ১৩ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর মোনালিসা সরকার এবং সুনীল সিংহ ঘনিষ্ঠ তৃণমূল কর্মী অনিল সাউকে দেওয়া হয়েছে। কলকাতা থেকে স্পিড পোস্টের মাধ্যমে মাওবাদী সংঠনের নাম করে খুনের হুমকি দিয়ে কালো কালিতে বাংলায় লেখা চিঠি পাঠানো হয়েছে প্রত্যেকের বাড়িতে । চিঠিতে স্পষ্ট বলা হয়েছে, পুরনো ঠিকাদারদের বকেয়া মেটাতে হবে এবং তাদের কাজ দিতে হবে । ঠিকাদারদের পুরনো বকেয়া না মেটালে গারুলিয়া শহরের সমস্ত তৃণমূল নেতাদের খুন করা হবে। উল্লেখ্য, গত এক সপ্তাহ গারুলিয়াতে ছিলেন না সুনীল সিংহ। ব্যক্তিগত কাজে উত্তরবঙ্গ গিয়েছিলেন । রবিবার রাতে বাড়ি ফিরে মাওবাদীদের হুমকি চিঠি পান । পুলিশকে গোটা বিষয়টি প্রাথমিক ভাবে ফোনেই জানান তিনি । সুনীল সিংহ বলেন, ‘এই হুমকি দেওয়ার ঘটনা গত তিনমাস ধরে চলছে । একইরকম হুমকি চিঠি প্রথমে পেয়েছিলেন গারুলিয়া পুরসভার ১৩ নম্বর ওয়ার্ডের তৃনমূল কাউন্সিলর মোনালিসা সরকার । তারবাড়ির সামনে থেকে সেই সময় তাজা বোমাও উদ্ধার করে পুলিশ । তবে গত এক সপ্তাহ আগে ভাইস চেয়ারম্যান সুব্রত মুখোপাধ্যায় এবং আমি এখন একই চিঠি পেলাম । আমার পুরসভাতে ঠিকাদারদের খুব বেশি কিছু টাকা বকেয়া নেই । সেটা এত বড় বিষয় নয় । আমার মনে হচ্ছে মাওবাদী পরিচয় দিয়ে অন্য কেউ হুমকি দিচ্ছে । পুলিশকে বলেছি অবিলম্বে এর পেছনে যারা তাদের গ্রেফতার করতে হবে। গারুলিয়াতে মাওবাদীদের কোনও অস্তিত্ব নেই ।’ গারুলিয়া পুরসভার তৃণমূল কাউন্সিলর মোনালিসা সরকার বলেন, ‘আমি তিনমাস আগে প্রথম চিঠি পাই। কেউ বা কারা এসব চক্রান্ত করছে । নোয়াপাড়া থানার পুলিশ গোটা ঘটনার তদন্তে নামলেও চিঠির বিষয়ে এখনও কোন সূত্র পায়নি । বারাকপুর পুলিশ কমিশনারেটের গোয়েন্দা বিভাগ ঘটনার তদন্ত শুরু করেছে ।

বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

https://www.youtube.com/channelhindustan

https://www.facebook.com/channelhindustan

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *