নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ারঃ
আগামি ৩০শে মে খুলে যাচ্ছে জেলার মাদারিহাট-বীরপাড়া ব্লকের রামঝোরা চা-বাগান। মোট ৪টি ত্রিপাক্ষিক বৈঠক ব্যর্থ হওয়ার পর সোমাবার শিলিগুড়িতে জয়েন্ট লেবার কমিশনারের দফতরে পঞ্চম ত্রিপাক্ষিক বৈঠক সফল হয়। উল্লেখ্য, শ্রমিক-মালিক অসন্তোষের জেরে ২৪শে এপ্রিল চা-বাগানটি বন্ধ হয়ে যায়।কোন নোটিস ছাড়াই চা-বাগান পরিত্যক্ত করে চলে যায় মালিকপক্ষ।কাজ হারায় স্থায়ী-অস্থায়ী মিলিয়ে প্রায় ১২০০শ্রমিক।এদিকে চা-বাগান খোলার খবর পেয়ে স্বস্তির নিশ্বাস ফেলেছে সিংহভাগ শ্রমিক। জয়েন্ট লেবার কমিশনার চন্দন দাসগুপ্ত জানান,“বৈঠক সফল হয়েছে।আগামী ৩০শে মে চা-বাগানটি ফের সক্রিয় হচ্ছে।আমরা ম্যানেজমেন্টকে বলেছি চা-বাগানের ভেতর যদি কোন সমস্যা হয় তাহলে সমস্যার সমাধান করতে প্রতিমাসে অন্তত একবার ম্যানেজমেন্ট ও বাগানের ট্রেড ইউনিয়নগুলি বৈঠকে বসুক।” জানা গিয়েছে কোনরুপ পূর্ব শর্ত ছাড়াই ফের আগের ম্যানেজমেন্ট চা-বাগানটি সক্রিয় করবে।
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news