Breaking News
Home / TRENDING / মধ্যমগ্রামে গুলিবিদ্ধ তৃণমূল যুবনেতা

মধ্যমগ্রামে গুলিবিদ্ধ তৃণমূল যুবনেতা

সূর্য সরকার।

ফের তৃণমূলের অভ্যন্তরীণ দ্বন্দ্বে গুলিবিদ্ধ হলেন এক তৃণমূল নেতা। সোমবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে মধ্যমগ্রাম এলাকায়। উত্তর চব্বিশ পরগনা জেলার মধ্যমগ্রাম পুরসভার ৮ নম্বর ওয়ার্ডের কদমতলা বাজারে তৃণমূল কার্যালয়ে ঢুকে এলোপাতাড়ি গুলি ও বোমাবাজি করে একদল দুষ্কৃতী। ঘটনায় তৃণমূল কংগ্রেসের স্থানীয় যুব নেতা বিনোদ সিং (রিঙ্কু) গুলিবিদ্ধ ও আহত দীপক বোস। রাখাল নন্দী নামে এক দুষ্কৃতী এই হামলা করেছে বলে অভিযোগ করা হয়েছে। এলাকায় ব্যাপক উত্তেজনা ঘটনাস্থলে বিশাল পুলিশবাহিনী।

অভ্যন্তরীণ দ্বন্দ্ব ঢাকতে এই হামলার অভিযোগ বিজেপির ঘাড়ে চাপিয়েছে শাসক দল তৃণমূল কংগ্রেস। পাল্টা জবাব দিয়েছে গেরুয়া শিবির। তারা জানিয়েছে তৃণমূলের অভ্যন্তরীণ দ্বন্দ্বে জেরবার মধ্যমগ্রাম এলাকা। সেই ঘটনারই ফসল এই গোলাগুলি তথা বোমাবাজির ঘটনা।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *