Breaking News
Home / TRENDING / ইস্টবেঙ্গল ম্যাচে রণক্ষেত্র, রেফারি নিগ্রহ মেহতাবের

ইস্টবেঙ্গল ম্যাচে রণক্ষেত্র, রেফারি নিগ্রহ মেহতাবের

প্রসেনজিৎ মাহাতো:

 

জিতে লিগ টেবিলে শীর্ষে উঠে আসার সুযোগ ছিল। সেই ম্যাচ হেরে উত্তপ্ত হল ইস্টবেঙ্গল মাঠ। শতবর্ষের ইস্টবেঙ্গল ‘স্পর্ধা’ দেখাল। রেফারিকে চড় মারলেন ফুটবলার মেহতাব সিং। রেফারির দিকে তেড়ে গেলেন ম্যানেজার দেবরাজ চৌধুরি। রেফারির টেবিলও ভাঙল। পেনাল্টিকে দেওয়াকে কেন্দ্র করে উত্তেজানার শুরু। পেনাল্টি থেকে ক্রোমার গোলে এগিয়ে যায় পিয়ারলেস। তারপরই রেফারির সঙ্গে বাদানুবাদে জড়িয়ে পড়েন ফুটবলাররা।

 

মোহনবাগানের পর ইস্টবেঙ্গলকেও হারালেন খেপ মাস্টার ক্রোমা। সদ্য বিয়ে করেছেন। তারপর থেকেই ফুল ফোটাচ্ছেন। সর্বোচ্চ গোলদাতার দৌড়ে রয়েছেন। সেই ক্রোমাই শেষ করে দিলেন ইস্টবেঙ্গলকে। বেশ কয়েকবার সুযোগ পেয়েছিলেন। ক্রোমা ব্যবধান বাড়াতে পারতেন। ইস্টবেঙ্গল রক্ষণাত্মক খেলতে গিয়েই ডুবল।

 

ম্যাচ হারের পরই রণক্ষেত্র হয়ে ওঠে লাল–হলুদ মাঠ। সমর্থকরা চিৎকার–চেঁচামেচি করেন। প‍ুলিস ঘিরে নিয়ে যান রেফারিকে। ৮০ মিনিটে পেনাল্টি পায় পিয়ারলেস। গোল করে জয় নিশ্চিত করেন ক্রোমা। এই লাইবেরিয়ানকে নিয়ে ম্যাচের আগে থেকে বেশি ভাবিত ছিল ইস্টবেঙ্গল। প্রথমার্ধে দুটো দলই সুযোগ পেয়েছিল। আক্রমণ–প্রতি আক্রমণ খেলা হয়েছে। এ দিনের ম্যাচ জয়ের ফলে মোহনবাগান, ইস্টবেঙ্গলকে টপকে লিগ শীর্ষে উঠে এল পিয়ারলেস।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *