Breaking News
Home / TRENDING / রাজ্যের মুখ্যমন্ত্রী কোনো জেরার কথা শুনলেই ধর্নায় বসে যায়, আমি সহযোগিতা করি: মুকুল

রাজ্যের মুখ্যমন্ত্রী কোনো জেরার কথা শুনলেই ধর্নায় বসে যায়, আমি সহযোগিতা করি: মুকুল

প্রসেনজিৎ ধর:

কলকাতা পুলিশের জেরার মুখোমুখি হবার আগে মমতাকে কটাক্ষ মুকুলের। সোমবার ঠাকুরপুকুর থানায় লালবাজারের গোয়েন্দাদের মুখোমুখি হবার আগে মুকুল রায় বললেন, আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের মত না, যে তদন্তকারী সংস্থা ডাকলে ভয়ে পালিয়ে যাব। আমি সবসময় তদন্তে সহযোগিতা করি, আগামী দিনেও পুলিশ কোনো সহযোগিতা চাইলে আমি হাজিরা হতেও রাজি। আর তদন্তের সহযোগিতার জন্যই আমি এদিন পুলিশের মুখোমুখি হচ্ছি। পুলিশ আমাকে যা জিজ্ঞেস করবে আমি সব কিছুরই উত্তর দেবো বলে জানান মুকুল রায়।

প্রসঙ্গত, রেল বোর্ডের সদস্যর পদ পাইয়ে দেওয়ার নাম করে কয়েক লক্ষ টাকা নেওয়ার অভিযোগ ওঠে বাবান ঘোষ নামে এক বিজেপি নেতার। পরে সেই বাবান ঘোষ গ্রেফতার হয়। বাবান ঘোষকে জিজ্ঞাসা করে মুকুল রায়ের নাম আসে তারপরেই মুকুল রায়কে জিজ্ঞাসাবাদ করার জন্য দুঁদে পুলিশ অফিসাররা ডেকে পাঠায় মুকুল রায়কে। সেই অভিযোগের ভিত্তিতেই এদিন মুকুল রায়কে তলব করে পুলিশ।

তবে পুলিশের তলবে মুকুল রায় ফের রাজ্য সরকারের বিরুদ্ধে রাজনৈতিক সড়যন্ত্রের অভিযোগ তুলেছেন। তিনি বলেন, আমার মুখ বন্ধ করতে মমতা পুলিশকে ব্যাবহার করছে। আর যার কথা পুলিশ বলছে সেই বাবান ঘোষকে আমি চিনি না। সে আমার পার্টির কর্মী হতে পারে। কিন্তু সব পার্টি কর্মীকে আমি খুব ভালোমতো চিনি না বলে জানান মুকুল রায়।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *