নিজস্ব সংবাদদাতা। আত্মঘাতী হলেন নদীয়ার শান্তিপুর এলাকার এক তৃণমূল যুবনেতা। গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী ওই যুবনেতার নাম পাপন ধর। বয়স ২৮ বছর। শান্তিপুর থানার বাথানগাছি এলাকার বাসিন্দা ছিল সে। শনিবার রাত্রে বাড়িতে টিভিতে ভারত বনাম আফগানিস্তানের খেলা দেখছিল সে। খেলা শেষ হলে নিজের ঘরের দরজা ভেতর থেকে বন্ধ করে, আলো নিভিয়ে শুয়ে পড়ে সে। রবিবার বেলা পর্যন্ত ঘুম থেকে না উঠায়, ডাকাডাকি শুরু হয়। তাতে কোনও সাড়া না মেলায়, বাধ্য হয়ে দরজা ভাঙা হলে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় পাপনকে দেখতে পান স্থানীয়রা। পরে শান্তিপুর থানার পুলিশ ঝুলন্ত অবস্থায় উদ্ধার করে নিয়ে যায়। ঘটনার তদন্ত শুরু করেছে। চাকরি দেওয়ার নাম করে টাকা নেওয়ার অভিযোগ ছিল তাঁর নামে। নদীয়া জেলার বরিষ্ঠ নেতাসহ রাজ্য তৃণমূল নেতৃত্বের বড় নেতাদের সঙ্গেও আলাপ ছিল তাঁর।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news