নীল রায়। জনসংঘের প্রতিষ্ঠাতা শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় প্রয়াণ দিবসে তাঁর মূর্তিতে মাল্যদান করে। পরে সাফাই দিলেন পুরমন্ত্রী ফিরহাদ হাকিম। রবিবার দক্ষিণ কলকাতার ৮৮ নম্বর ওয়ার্ডের কেওড়াতলা মহাশ্মশানের সামনে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মূর্তিতে মাল্যদান করেন ফিরহাদ হাকিম ও সাংসদ মালা রায়। বিজেপি পার্টি যার দর্শনকে সামনে রেখে রাজনীতি করে, তাঁর মূর্তিতে কেন মাল্যদান করলেন তৃণমূল কংগ্রেসের দুই প্রতিনিধি? এমন প্রশ্নের উত্তরে কার্যত সাফাই দিলেন চেতলার ববি। তিনি বলেন, “বাংলার প্রতিটি কৃতি সন্তানকে আমরা শ্রদ্ধা জানাই। তবে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের দর্শন ও আমাদের ধর্মনিরপেক্ষতার দর্শন সম্পূর্ণ ভিন্ন। কিন্তু দেশের জন্য তাঁর অবদানের কথা মাথায় রেখেই আমরা মূর্তিতে মাল্যদান করে প্রয়াণ দিবসে শ্রদ্ধা জানালাম।” কিন্তু রাজনৈতিক মহলে স্বাভাবিকভাবেই প্রশ্ন, উঠছে যে বিজেপি পার্টিকে সাম্প্রদায়িক বলে প্রায় উঠতে-বসতে আক্রমণ করেন তৃণমূল নেতারা, কেনই বা তাঁরা সেই দলের পথপ্রদর্শককে এভাবে শ্রদ্ধা জানাল? এক্ষেত্রে গত সদ্যসমাপ্ত লোকসভা ভোটে হিন্দু ব্যাংকে ধসের কারণেই কি এই পদক্ষেপ নিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল? এদিনের মাল্যদানপর্ব একাধিক প্রশ্ন উস্কে দিয়ে গেল বলেই মনে করছে রাজনৈতিক মহল।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news