নিজস্ব সংবাদদাতা। ভাটপাড়া থেকে পাত্রসায়র, সব জায়গায় রাজ্যজুড়ে বিজেপি নেতা কর্মীদের ওপর খুন – অত্যাচারের বিরুদ্ধে পথে নামার সিদ্ধান্ত নিল বিজেপি। আগামীকাল সোমবার প্রতিবাদে নামছে রাজ্য বিজেপি। রবিবার সাংবাদিক বৈঠক করে একথা জানালেন রাজ্য বিজেপির সভাপতি তথা সাংসদ দিলীপ ঘোষ। আগামীকাল গোটা রাজ্যে দুপুর ১২ টা থেকে প্রতি জেলায় পুলিশ সুপারের অফিসের সামনে বিক্ষোভ দেখাবে বিজেপি। পশ্চিমবঙ্গে যে ধরনের রাজনীতি, খুন সন্ত্রাস চলছে। তার প্রতিবাদে আগামীকাল ১২টায় রাজ্য জুড়ে পুলিশ সুপারের অফিস ঘেরাও কর্মসূচি নিয়েছে বিজেপি। দিলীপ ঘোষ বলেন , ” বিজেপি কর্মীদের ওপর যে ধরনের অত্যাচার চলছে তার প্রতিবাদে রাস্তায় নামতে হচ্ছি” পাশাপাশি, রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়েও সরব হয়েছেন দিলীপ ঘোষ।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news