Breaking News
Home / TRENDING / যন্তরমন্তরে মোদি সরকার বিরোধী ডিএমকের ধরনায় যাচ্ছে তৃণমূল

যন্তরমন্তরে মোদি সরকার বিরোধী ডিএমকের ধরনায় যাচ্ছে তৃণমূল

নীল রায়।

ফের মোদি সরকারের সঙ্গে সংঘাতে যাচ্ছে তৃণমূল কংগ্রেস। বৃহস্পতিবার যন্তরমন্তরে কাশ্মীরের মুখ্যমন্ত্রীদের গৃহবন্দি রাখার বিরুদ্ধে ধরনায় বসছে ডিএমকে। আর সেই ধরনা অবস্থানে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে পশ্চিমবঙ্গের শাসক দল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যন্তর মন্তরের ধর্নায় স্বয়ং হাজির না হলেও, এ যাত্রায় তাঁর প্রতিনিধি পাঠাচ্ছেন তিনি। ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ দীনেশ ত্রিবেদী ডিএমকের এই প্রতিবাদ কর্মসূচিতে প্রতিনিধিত্ব করবেন। কাশ্মীর ইস্যুতে সরকারি সিদ্ধান্তের বিরুদ্ধে সংসদে ভোট না দিলেও, বারবার নরেন্দ্র মোদিকে ৩৭০ ও ৩৫ এ ধারা প্রত্যাহার নিয়ে আক্রমণ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাই কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে ডিএমকে আয়োজিত এই ধরনায় নিজের প্রতিনিধি পাঠানোকেই শ্রেয় বলে মনে করছেন তিনি।

সূত্রের খবর, এম করুনানিধির দল ডিএমকে-র ডাকা এই ধরনায় হাজির থাকতে পারে কংগ্রেসের সঙ্গে সিপিএম, সিপিআই, আর এস পি ও ফরওয়ার্ড ব্লকের মত বিজেপি বিরোধী দলগুলি। এক ঝাঁক বামপন্থী নেতাদের উপস্থিতিতেই যন্তর মন্তরে ধারণায় থাকবেন দীনেশ ত্রিবেদী। এ প্রসঙ্গে এক তৃণমূল নেতার কথায়, রাজ্যে যতই কংগ্রেস ও বামেরা আমাদের বিরোধিতা করুক, জাতীয় স্তরে বিজেপি আমাদের সকলেরই একমাত্র প্রতিপক্ষ বিজেপি। তাই তৃণমূল নেত্রী কোনও ছুৎমার্গ রাখতে চান না।

প্রসঙ্গত, গত সপ্তাহেই চেন্নাইতে প্রয়াত ডিএমকে নেতা করুণানিধির মূর্তি স্থাপন অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন মমতা। সেখানেও ডিএমকে নেতা স্ট্যালিনের সঙ্গে বিজেপি বিরোধী আন্দোলন নিয়ে আলোচনা হয়েছিল তাঁর। মনে করা হচ্ছে সেদিনের অনুষ্ঠানেই মুখ্যমন্ত্রী স্ট্যালিনকে বিজেপি বিরোধী আন্দোলনে পাশে থাকার চূড়ান্ত সম্মতি দিয়ে এসেছিলেন। কারণ চলতি বছর ১৯ জানুয়ারি ব্রিগেডে তৃণমূল যে বিজেপি বিরোধী রাজনৈতিক দলগুলির সমাবেশ করেছিল, তাতে সক্রিয় উপস্থিতি ছিল স্ট্যালিনের।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *