Breaking News
Home / TRENDING / প্রয়াত হলেন মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী বাবুলাল গৌড়

প্রয়াত হলেন মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী বাবুলাল গৌড়

ওয়েব ডেস্কঃ

 

প্রয়াত হলেন বিশিষ্ট রাজনীতিবিদ তথা মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী বাবুলাল গৌড়। দীর্ঘদিন রোগে আক্রান্ত ছিলেন তিনি। বুধবার সকালে ভোপালের এক হাসপাতালে ৮৯ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন মধ্যপ্রদেশের এই প্রাক্তন মুখ্যমন্ত্রী।

 

গৌড়ের জন্ম ১৯৩০ সালের ২ জুন উত্তরপ্রদেশের প্রতাপগড়ে। তিনি রাজনীতিতে আসার আগে শ্রমিক আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন। ‘গোয়া মুক্তি আন্দোলনে’র অন্যতম নেতা হিসেবে তিনি পরিচিত ছিলেন। যিনি একাধারে আবার বিজেপির উকিল নেতা হিসেবেও পরিচিত। তিনি মধ্যপ্রদেশ থেকে পরপর ১০ বার বিধানসভা ভোটে জয়ী হন। ২৩ আগস্ট ২০০৪ থেকে ২৯ নভেম্বর ২০০৫ পর্যন্ত তিনি মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী ছিলেন। ২০১৪ সালে বিজেপি ক্ষমতায় এলে তিনি কেন্দ্রীয় মন্ত্রী হন।

 

বাবুলাল গৌড়ের প্রয়াণে শোক প্রকাশ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী শিবরাজ সিংহ চৌহান। প্রধানমন্ত্রী মোদী টুইট করে বলেন, “বাবুলাল গৌড়ের দীর্ঘ রাজনৈতিক জীবন মানুষের জন্য সমর্পিত ছিল। জন সংঘের সময় থেকেই তিনি পার্টিকে মজবুত ও জনপ্রিয় করে তুলেছিলেন। মুখ্যমন্ত্রী ও মন্ত্রী হিসেবে তাঁর কাজ মানুষের কাছে স্মরণীয় হয়ে থাকবে।”

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *