চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।
কলকাতার পুরভোটে আর প্রবীণ ও অসুস্থ কাউন্সিলরদের প্রার্থী করবে না তৃণমূল। ২৪ নভেম্বর কলকাতা হাইকোর্টের নির্দেশ পেলেই ভোটের নির্ঘণ্ট প্রকাশ করে দেবে রাজ্য নির্বাচন কমিশন। তার আগে প্রশান্ত কিশোরের সংস্থা আইপ্যাকের সৌজন্যে অন্যান্য রাজনৈতিক দলগুলোর তুলনায় প্রার্থী তালিকা চূড়ান্ত করতে অনেকটাই এগিয়ে তৃণমূল। সূত্রের খবর, এবারের পুরভোটে প্রবীণ ও অসুস্থদের টিকিট না দেওয়ার সুপারিশ করেছে আইপ্যাক। তুলনায় বয়স কম কোনও রাজনৈতিক প্রতিনিধিকে টিকিট দিয়ে পুরভোটে টিকিট দেওয়ার সুপারিশ করেছে তারা। প্রবীণ ও অসুস্থ কাউন্সিলরদের তুলনায় নতুন প্রার্থী অনেক বেশি স্থানীয় মানুষের কাছে গ্রহণযোগ্য হবে বলে দাবি করেছে আইপ্যাক।
সূত্রের খবর, আইপ্যাকের প্রস্তাব বেশিরভাগ ক্ষেত্রেই মেনে নিয়েছে তৃণমূল। এমনিতেই কলকাতার চারটি ওয়ার্ডে কো-অডিনেটরদে’র প্রয়াণে নতুন প্রার্থীদের টিকিট দেবে দল। মারা গিয়েছেন ৪৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অপরাজিতা দাশগুপ্ত, ৬৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুখদেব চক্রবর্তী, ১২১ কাউন্সিলর মানিক চট্টোপাধ্যায় ও ১৪২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ইন্দ্রজিৎ ভট্টাচার্য। বয়স্ক ও অসুস্থ হওয়ার কারণে এমনিতেই এই প্রয়াত কাউন্সিলরদের টিকিট না দেওয়ার সিদ্ধান্ত আগেই হয়েছিল। এ বার আরও বেশকিছু কাউন্সিলর বা কো-অডিনেটরদের নাম বাদের তালিকায় সংযোজিত হতে চলেছে। সেই তালিকায় রয়েছেন, ৪৮ নম্বর ওয়ার্ডের সত্যেন দে, ৫৫ ওয়ার্ডের অরুণ দে, ৬২ নম্বর ওয়ার্ডের ইকবাল আহমেদ, ৬৭ নম্বর ওয়ার্ডের বিজনলাল মুখোপাধ্যায়, ৭৯ ওয়ার্ডের রাম পেয়ারে রাম, ৮৩ ওয়ার্ডের মঞ্জুশ্রী মজুমদার, ৮৯ ওয়ার্ডের মমতা মজুমদার, ১০০ ওয়ার্ডের সুস্মিতা দাম ও ১২৬ নম্বর ওয়ার্ডের শিপ্রা ঘটক। এরা যেমন বয়সে প্রবীণ, তেমনই অসুস্থ। এদের সঙ্গে বাদ যেতে পারেন দীর্ঘদিন ধরে কাউন্সিলর থাকা নেতারাও।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news