চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।
ত্রিপুরায় তৃণমূলের অস্থায়ী শিবির হোটেল পোলাে টাওয়ারে হানা দিল পুলিশ। উদ্দেশ্য, বাংলার যুব তৃণমূল সভাপতি সায়নী ঘোষকে আটক করা। যদিও তাঁকে থানায় নিয়ে যেতে বাধা দেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। তিনি সায়নীকে নিতে থানায় যাবেন বলে আশ্বাস দিয়েছিলেন। কুণাল ঘোষ, সুস্মিতা দেব, সায়নী ঘোষেরা রয়েছেন পোলো টাওয়ার হোটেলে। রবিবার সকালে সেই হোটেলেই চড়াও হয় স্থানীয় পুলিশ। তাঁদের দাবি, সায়নী ঘোষের গাড়ির ধাক্কায় একজন জখম হয়েছেন। সেই মামলায় জিজ্ঞাসাবাদের জন্য সায়নীকে আটক করতে আসে পুলিশ। যদিও পুলিশকে আগে নোটিশ দিতে হবে বলে দাবি করেন কুণাল ঘোষ। এমনকী, সায়নীকে থানায় নিয়ে যেতে বাধা দেন তিনি। শেষ পাওয়া খবর অনুযায়ী, হোটেল ঘিরে রেখেছে পুলিশ।
Shame on @BJP4Tripura! Watch how @BjpBiplab's goons are attacking our members IN FRONT OF THE POLICE and clearly getting away with it!
Complete breakdown of law and order in Tripura! pic.twitter.com/Ol1ZyueUHE
— AITC Tripura (@AITC4Tripura) November 21, 2021
সায়নী ঘোষের দাবি, “আমরা তো পালিয়ে বেরাতে আসিনি। চোখে চোখ রেখে লড়াই করতে এসেছি। তাই ডেকেছে যখন থানায় অবশ্যই যাব।” প্রথমবার ত্রিপুরার পুরভোটে লড়াই করছে তৃণমূল। সেই নির্বাচনের প্রচারে বেরিয়ে বারবার আক্রমণের মুখে পড়েছে তারা। এবার সরাসরি হোটেলে হানা দিল পুলিশ। সোমবার তৃণমূলের সর্বভারতীয় সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার আগে ফের আইনি ঝামেলায় থানায় তলব করা হল তৃণমূল নেতৃত্বকে। পরে অবশ্য আশ্বাস মতো থানায় যান সায়নী। সঙ্গে ছিলেন কুণাল ঘোষ, সুস্মিতা দেবেরাও।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news