নীল রায়।
শোভন-বৈশাখী নিয়ে বিজেপির অভ্যন্তরীণ গোলমালের বিষয়টি আপাতত পর্যবেক্ষণেই রাখছে তৃণমূল নেতৃত্ব। শনিবার আচমকাই সংবাদ শিরোনামে আসে শোভন-বৈশাখী বিজেপি ছাড়তে চান। বিজেপির শীর্ষ নেতৃত্বের সঙ্গে দেখা করতে বর্তমানে দিল্লিতে রয়েছেন তাঁরা। এ প্রসঙ্গে এদিন কলকাতার মেয়র ফিরহাদ হাকিমকে প্রশ্ন করা হলে তিনি বিষয়টি পুরোপুরি এড়িয়ে গিয়েছেন। কার্যত তিনি বুঝিয়ে দিয়েছেন শোভন চট্টোপাধ্যায় বা বৈশাখী বন্দ্যোপাধ্যায়, কোনও বিষয় নিয়ে আর আগ্রহী নয় দল।
সূত্রের খবর, শোভন-বৈশাখী পর্বে নজরে রেখে আপাতত মৌন থাকার সিদ্ধান্ত নিয়েছে তৃণমূল কংগ্রেস। কারণ গত বছর তৃণমূল থেকে শোভন চট্টোপাধ্যায় নিষ্ক্রিয় হয়ে যাওয়ার পর একাধিকবার তাঁকে দলে ফেরাতে উদ্যোগী হয়েছিলেন পার্থ চট্টোপাধ্যায়, ফিরহাদ হাকিমরা। সেই ডাক উপেক্ষা করে গত ১৪ আগস্ট বিজেপিতে যোগ দিয়েছিলেন তিনি। এক্ষেত্রে তাঁর সঙ্গী হয়েছিলেন বান্ধবী বৈশাখী বন্দ্যোপাধ্যায়। সেই থেকেই তৃণমূল নেতৃত্ব এ প্রসঙ্গে চুপ রয়েছে। যোগদানের মাত্র ১৫ দিনের মধ্যেই বিজেপি নেতৃত্বের সঙ্গে মনোমালিন্যতা হওয়ার বিষয়টি প্রকাশ্যে আসার পরেও মুখ খুলতে নারাজ তৃণমূলের অন্দরমহল।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news