Breaking News
Home / TRENDING / এনআরসি ইস্যুতে বিজেপিকে টুইট আক্রমণ মমতার

এনআরসি ইস্যুতে বিজেপিকে টুইট আক্রমণ মমতার

নীল রায়।

অসমে এনআরসির তালিকা প্রকাশের পর তাতে ১৯ লক্ষ বাসিন্দার নাম বাদ গিয়েছে। শনিবার সন্ধ্যায় টুইট করে এই ইস্যুতে বিজেপিকে আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। টুইটে তিনি লিখলেন, “রাজনৈতিক লাভ তোলার চেষ্টা করা হচ্ছিল, তাদের মুখোশ খুলে দিয়েছে এনআরসি বিপর্যয়। দেশকে জবাব দিতে হবে তাদের। দেশ ও সমাজের স্বার্থ পরিহার করে অসৎ উদ্দেশ্যে কাজ করলে এমনটাই ঘটে।” মমতা আরও লিখেছেন, “বাংলাভাষী ভাইবোনদের জন্য খারাপ লাগছে। জাঁতাকলে পড়ে ভুগতে হয়েছে তাঁদের।”

প্রসঙ্গত, মমতার সঙ্গে বিজেপির এনআরসি ইস্যুতে বিরোধ কোনও নতুন ঘটনা নয়। গত বছর জুলাই মাসের শেষ সপ্তাহে অসমে এনআরসির প্রথম তালিকা প্রকাশের পর তার বিরোধিতা করেছিলেন বাংলার মুখ্যমন্ত্রী। সেই সময় পুরমন্ত্রী ফিরহাদ হাকিমের নেতৃত্বে এক সংসদীয় প্রতিনিধিদল অসম পাঠিয়েছিলেন মমতা। কিন্তু সর্বানন্দ সোনোয়াল সরকারের পুলিশ শিলচর বিমানবন্দরের বাইরে পা রাখতে দেয়নি তাদের। এদিন আবারও এনআরসির তালিকা প্রকাশের পর ১৯ লক্ষ মানুষের নাম বাদ যাওয়ার পরেই টুইট করে বিজেপিকে আক্রমণ করলেন তিনি।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *