Breaking News
Home / TRENDING / খড়গপুর সদরে তৃতীয় হবে তৃণমূল, ভোট দিয়ে দাবি বিজেপি প্রার্থী প্রেমচাঁদের

খড়গপুর সদরে তৃতীয় হবে তৃণমূল, ভোট দিয়ে দাবি বিজেপি প্রার্থী প্রেমচাঁদের

ভাস্কর মান্না, খড়গপুর :

“খড়গপুর সদর উপনির্বাচনে তৃতীয় হবে তৃণমূল।” ভোট দেওয়ার পর এমনটাই বললেন বিজেপি (BJP) প্রার্থী প্রেমচাঁদ ঝাঁ। সোমবার খড়গপুর পৌরসভার ১৪০ নম্বর বুথে ভোট দিতে আসেন তিনি। সেখানেই সাংবাদিকদের প্রশ্নের উত্তরে নিজের জয় প্রসঙ্গে প্রবল আশাবাদী বলে জানান প্রেমচাঁদ। এই ভোটযুদ্ধে তার সঙ্গে নিকটতম প্রতিদ্বন্দ্বী কে হবেন ? এমন প্রশ্নের উত্তরে প্রেমচাঁদ ঝাঁ বলেন, “আমার সঙ্গে লড়াই হবে কংগ্রেস প্রার্থীর। এই লড়াইয়ে তৃণমূল তৃতীয় হবে।” এই আসনে তৃণমূল (TMC) প্রার্থী হয়েছেন খড়গপুর পুরসভার চেয়ারম্যান প্রদীপ সরকার। বাম-কংগ্রেস Left- Congress জোটের প্রার্থী চিত্তরঞ্জন মন্ডল।

প্রসঙ্গত, খড়গপুর সদর কেন্দ্রে উপনির্বাচন হচ্ছে বিজেপির রাজ্য সভাপতি পদত্যাগের কারণে। লোকসভা ভোটে মেদিনীপুর আসন থেকে জয়ী হয়ে দিল্লি গিয়েছেন দিলীপ ঘোষ (Dilip Ghosh)। ২০১৬ সালের বিধানসভা নির্বাচনে যখন দিলীপ এই আসন থেকে প্রার্থী হয়েছিলেন তখন তার সঙ্গে লড়াই হয়েছিল কংগ্রেসের বর্ষিয়ান বিধায়ক জ্ঞান সিং সোহন পাল ওরফে চাচার। ৯ বারের বিধায়ককে হারিয়ে প্রথমবারের জন্য রাজ্য বিধানসভার সদস্য হয়েছিলেন দিলীপ ঘোষ। সেই নির্বাচনে তৃতীয় হয়েছিলেন তৃণমূল প্রার্থী রমাপ্রসাদ তিওয়ারি। সেই ফলাফলের নিরিখে এদিন এমন দাবি করেছেন বিজেপি প্রার্থী।

এদিন ভোট দানের পর সংবাদমাধ্যমের সস্ত্রীক ‘ভিক্টরি’ সাইন দেখিয়ে নিজের যাওয়ার ব্যাপারে জোরালো দাবি পেশ করেন প্রেমচাঁদ ঝাঁ। অন্যদিকে, সকাল থেকে খড়গপুর সদরের রয়েছেন বিজেপির রাজ্য সভাপতি তথা মেদিনীপুরের সংসদ সদস্য। উপনির্বাচন (Bye election) প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, “আমরা নির্বাচন কমিশনের সঙ্গে নিরন্তর যোগাযোগে রয়েছি। যে কোনও অসুবিধা বা অভিযোগের কথা আমরা তাদের বিভিন্ন মাধ্যমে জানাচ্ছি। যদি কোনওরকম সন্ত্রাসের ঘটনা ঘটে তার জবাব দিতেও আমরা প্রস্তুত রয়েছি।”

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *