Breaking News
Home / TRENDING / কেন্দ্রীয়বাহিনীর নজরদারিতে চলছে রাজ্যের তিন বিধানসভার উপনির্বাচন

কেন্দ্রীয়বাহিনীর নজরদারিতে চলছে রাজ্যের তিন বিধানসভার উপনির্বাচন

সূর্য সরকার।

আজ রাজ্যের তিন বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন। কালিয়াগঞ্জ, খড়গপুর সদর এবং করিমপুরের উপভোট পশ্চিমবঙ্গের রাজনীতিতে এক অন্য উত্তাপ সংযোজন করেছে। তাই উপনির্বাচন (Bye election) নিয়ে যথেষ্ট সতর্ক নির্বাচন কমিশন। কেন্দ্রীয় বাহিনী দিয়েই হচ্ছে উপনির্বাচন। যদিও ১০০ শতাংশ বুথে নয়। ৯৭% করিমপুর, ৭৬% খড়গপুর, ৪০% কালিয়াগঞ্জ রয়েছে কেন্দ্রীয় বাহিনী। বাকি রাজ্য সরকারের সশস্ত্র বাহিনী রয়েছে। সকাল ৭টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোট গ্রহণ চলবে। প্রতি বুথে ভিডিওগ্রাফি, ওয়েব কাস্টিং সহ সবরকম ব্যবস্থা থাকছে। সকাল ছয়টা থেকেই রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিকের দপ্তর থেকে মনিটরিং করা শুরু হয়েছে রাজ্য। এছাড়াও, লোকসভা নির্বাচনে যা যা পদক্ষেপ গ্রহণ করা হয়েছিল একটি ভোট কেন্দ্রকে ঘিরে এবারও সেই একই ব্যবস্থা থাকছে। তিন কেন্দ্রে ৩৫০টি ভিভিপ্যাট মেশিন রয়েছে এবারের নির্বাচনে।

রাজনৈতিক মহল মনে করছে, লোকসভা পরবর্তী সময়ে এই উপনির্বাচন যথেষ্ট গুরুত্বপূর্ণ। সীমান্তবর্তী করিমপুরে এনআরসি কতটা প্রভাব ফেলে একদিকে যেমন নজর থাকবে। পাশাপাশি, খড়গপুর সদর যা রেল শহর নামে পরিচিত, সেখানে দিলীপ ঘোষের (Dilip Ghosh) পরবর্তী সময়ে গোষ্ঠী কোন্দলে ভরা বিজেপি নিজের গড় কতটা ধরে রাখতে পারবে তারও বড় পরীক্ষা। তার থেকেও বড় পরীক্ষা খড়্গপুর সদরে তৃণমূলের মেদিনীপুরের পর্যবেক্ষক তথা রাজ্যের পরিবহনমন্ত্রী শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari)। কারণ বিগত এক মাস ধরে খড়গপুর ওপরে থেকে নির্বাচনী প্রচারে কার্যত প্রাণপাত করেছেন তিনি।

অন্যদিকে, দীর্ঘ চার দশক ধরে কংগ্রেসের হাতে থাকায় রায়গঞ্জ লোকসভার ফলাফল অনুযায়ী কালিয়াগঞ্জ এখন বিজেপির পক্ষে বলে ধরা হচ্ছে।লোকসভার হাওয়া এখনও সেখানে বজায় আছে কিনা তাও বোঝা যাবে উপনির্বাচনেই। সঙ্গে তৃণমূল শিবিরে প্রশান্ত কিশোরের সংযোজন কী জোড়ফুল শিবিরের ধস মেরামত করতে পেরেছে কিনা, সেদিকেও নজর থাকবে!

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *