Breaking News
Home / TRENDING / তৃণমূলে নতুন পুরনোর লড়াই

তৃণমূলে নতুন পুরনোর লড়াই

নীল বণিক
আদি নবীনের লড়াইয়ে নতুন সমীকরণ মুর্শিদাবাদে। প্রায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় মূর্শিদাবাদের রবিনহুডকে সরিয়ে ক্ষমতা দখল করেছে তৃণমূল। তারপরেও যেন শান্তি নেই তৃণমূল নেতৃত্বের। ৭০ আসন বিশিষ্ট জেলা পরিষদে ৪৮ আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতেছে রাজ্যের শাসক দল। কিন্তু আদি তৃণমূল ও নবীন তৃণমূলের ঘরোয়া কোন্দলে নতুন করে রাজনীতির ময়দান জমে উঠেছে। আদি তৃণমূলের নেতা তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী সুব্রত সাহা চাইছেন সাগির হোসেন জেলা পরিষদের সভাপতি হোক। তিনি নিজেও আদি তৃণমূলের। সদ্য দলে আসা কান্দির বিধায়ক অপূর্ব সাহা চাইছেন জেলার প্রাক্তন বিধায়ক মহম্মদ শোহরাবকে। যিনি নিজেও নবীন তৃণমূলের নেতা। গত বিধানসভা নির্বাচনে কংগ্রেসের টিকিটে দাঁড়িয়ে হেরে গিয়েছিলেন শোহরাব। তারপরেই জার্সি বদল করে তৃণমূলে যোগদান করেন তিনি। একসময়ের অধীর ঘনিষ্ঠ ও বিধানসভার কংগ্রেসের প্রাক্তন দলনেতাকে আবার জেলা পরিষদে চাইছেন না মূর্শিদাবাদের দলের মুখ শৌমিক হোসেন। তিনি ডোমকল থেকে তাঁর নিজের অনুগামীকে জেলা পরিষদে চাইছেন।এই আদি নবীনের লড়াই তৃণমূল ভবন পর্যন্ত পৌঁছেছে বলে দলীয় সূত্রের খবর। জেলা নেতৃত্বকে তৃণমূল ভবন থেকে বলা হয়েছে, আগে নির্বাচন শেষ হোক। তারপর দেখা যাবে জেলা পরিষদে নতুন না পুরনো, কোন সদস্যের স্থান হয়।

বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

https://www.youtube.com/channelhindustan

https://www.facebook.com/channelhindustan

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *