নিজস্ব সংবাদদাতা:
স্বল্পদৈর্ঘ্যের ছবি ‘এল ক্লাসিকো লাভ’। ‘এল ক্লাসিকো’ নামটা দেখেই নিশ্চয় বুঝতে পারছেন যে, এই ছবির গল্পের সঙ্গে ফুটবলের একটা দারুণ যোগ আছে। পশ্চিমবঙ্গে যেমন ইস্টবেঙ্গল আর মোহনবাগান ক্লাবের রেষারেষির সম্পর্ক, তেমনি স্পেনে রিয়াল মাদ্রিদ আর বার্সেলোনা ক্লাব দুটির রেষারেষির কথা সকলেরই জানা। খেলার সময় এই রেষারেষি স্বভাবতই ছড়িয়ে পড়ে দুই ক্লাবের সমর্থকদের মধ্যে। ছবিতে স্বামী ও স্ত্রীর মধ্যে একজন রিয়াল মাদ্রিদ আর অন্যজন বার্সেলোনার গোঁড়া সমর্থক। ফলে খেলাকে কেন্দ্র করেই দুজনের সুখী দাম্পত্যের মাঝে তৈরি হয় মনোমালিন্য, দাম্পত্যকলহের আবহ। এপার বাংলার পরিচালক সঞ্জয় সমাদ্দার সেই মনোমালিন্য, দাম্পত্যকলহের আবহকেই নানান মজাদার সিচুয়েশন ও টুইস্টের মিশেলে সুন্দরভাবে পরিবেশন করেছেন তাঁর এই ছবিতে।

ছবির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন ওপার বাংলার অভিনেতা ইভান সাইর এবং পিয়া বিপাশা। চিত্রগ্রহণ করেছেন হৃদয় সরকার, সঙ্গীত পরিচালনা করেছেন আহমেদ হুমায়ুন। বড় ছবিতে দুই বাংলার যৌথ প্রয়াস আমরা তো বহুকাল ধরেই দেখছি, এবার ছোট ছবি নির্মাণেও মিলে গেল দুই বাংলা। ছবিটি ইংরেজি সাবটাইটেলসহ মুক্তি পাবে অনলাইনে, তাও আবার সামনের এল ক্লাসিকো খেলা শুরুর ঠিক আগে।
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news