নিজস্ব সংবাদদাতা
বুধবার রাতে ধুলোঝড় ও বৃষ্টিতে টালমাটাল উত্তর ভারত। ঝড়বৃষ্টির ফলে রাজধানী সংলগ্ন অঞ্চলে তামপাত্রার পারদ কমলেও ক্ষতিগ্রস্ত বাড়িঘর। ঝড়ে বিধ্বস্ত উত্তর প্রদেশ । সবথেকে ক্ষতিগ্রস্ত জেলা আগ্রা। এখানে বাড়ি ভেঙে, গাছ পড়ে ৩৬জনের মৃত্যু হয়েছে। বিজনৌর, সাহারনপুরেও ঝড়ের ব্যাপক প্রভাব পড়েছে। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ মৃতদের পরিবারকে ৪ লক্ষ টাকা ক্ষতিপূরণের ঘোষণা করেছেন । রাজস্থানেও ধুলোঝড়ে ২৭ জনের মৃত্যু হয়েছে। আহত ১০০রও বেশি। প্রবল ঝড়ে বাড়ি ভেঙে, গাছ পড়ে মৃত্যু হয়েছে বেশিরভাগের। ঝড়ের জেরে বিপর্যস্ত রাজস্থানের বিদ্যুৎ পরিষেবা। আবহাওয়া দফতর জানিয়েছে ঝড়ের গতিবেগ ছিল ঘন্টায় ৬০ কিমি। ধুলোঝড়ে সব থেকে ক্ষতিগ্রস্থ হয়েছে আলওয়ার, ভরতপুর, ঢোলপুরে। মুখ্যমন্ত্রী বসুন্ধরা রাজে ক্ষতিগ্রস্থ জেলার আধিকারিকদের সমস্ত রকম সাহায্য করার নির্দেশ দিয়েছেন।মৃতদের পরিজনদের ৪লক্ষ টাকা ক্ষতিপূরণের ঘোষণা করা হয়েছে।
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news