Breaking News
Home / TRENDING / ধর্ষণে অভিযুক্তকে বাঁচানো চেষ্টা করছে তৃণমূল, অভিযোগ বাম-কংগ্রেসের

ধর্ষণে অভিযুক্তকে বাঁচানো চেষ্টা করছে তৃণমূল, অভিযোগ বাম-কংগ্রেসের

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।

‘ধর্ষণে অভিযুক্ত শিক্ষককে বাঁচানোর চেষ্টা করছে তৃণমূল’-গতকাল এই অভিযোগ আনল সিপিএম ও কংগ্রেস। দিনের- পর- দিন ছাত্রীকে ধর্ষণ করার অভিযোগ উঠল মুর্শিদাবাদের এক গৃহ শিক্ষকের বিরুদ্ধে। কি এই ঘটনা জানাজানি হয়ে গেলে ছাত্রীকে প্রাণনাশের হুমকিও দেয় ওই গৃহশিক্ষক। মুর্শিদাবাদের ভগবানগোলার ওই গৃহশিক্ষক স্থানীয় এক তৃণমূল সদস্যার ভাগ্নে, আর ঠিক সেই কারণেই তৃণমূল (TMC) তার অপরাধ ঢাকা দেওয়ার চেষ্টা করছে এমন অভিযোগ করেছে সিপিএম এবং কংগ্রেস। যদিও এই অভিযোগকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে তৃণমূল।

মুর্শিদাবাদের সুন্দরপুর গ্রাম পঞ্চায়েতের ওড়াহর এলাকার এক নবম শ্রেণীর স্কুল ছাত্রী দীর্ঘদিন ধরেই স্থানীয় যুবক আব্দুর রহিম এর কাছে বিজ্ঞান পড়তো। অনেকের সঙ্গেই কোচিং ক্লাসে ছাত্রীকে পড়াতো অভিযুক্ত এই শিক্ষক। মাঝেমধ্যেই কোচিং ক্লাসের সবাইকে ছুটি দিয়ে সেই ছাত্রীকে আটকে রাখত এই শিক্ষক আর এই সময়ে তাকে একাধিকবার ধর্ষণ করা হয়। প্রসঙ্গত বেশ কিছুদিন পর থেকেই ওই ছাত্রী ভয়ে আর এই শিক্ষকের কাছে পড়তে আসতে চাইছিল না, মেয়ের এইরকম অদ্ভুত আচরণে ভীষণ রেগে যান মা এবং একের পর এক প্রশ্ন করতে শুরু করেন মেয়েকে। অবশেষে মায়ের জেরার মুখে ভেঙে পরে সব সত্যি কথা জানিয়ে দেয় ওই নাবালিকা। সঙ্গে আরও জানায় যে ঘটনা জানাজানি হয়ে গেলে তাকে প্রাণনাশের হুমকি পর্যন্ত দেওয়া হয়েছে। তাই বাধ্য হয়ে এতদিন সেই অত্যাচার সহ্য করেছে।

মেয়ের মুখ থেকে সব ঘটনা শোনার পর চুপ থাকেননি মা। সব ঘটনা স্থানীয় এলাকার মানুষের কাছে খুলে জানান তিনি, আর এরপরই উত্তপ্ত হয়ে ওঠে গোটা এলাকা। সকলেই ওই শিক্ষকের শাস্তির দাবী করতে থাকে। এমনকি পুলিশে অভিযোগ পর্যন্ত করা হয়। তবে অভিযুক্ত ওই শিক্ষকের মামি যেহেতু তৃণমূলের সদস্য সেই কারণে তৃণমূল ওই শিক্ষককে আড়াল করার চেষ্টা করছে এমনটাই অভিযোগ জানিয়েছে সিপিএম এবং কংগ্রেস। যদিও এই ঘটনার পর থেকেই এলাকা ছেড়ে পালিয়েছেন অভিযুক্ত ওই শিক্ষক।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *