Breaking News
Home / TRENDING / বিজেপির সঙ্গে সম্পর্ক ছিন্ন, একুশের ভোটে তৃণমূলকে সমর্থনের ইঙ্গিত বিমল গুরুংয়ের

বিজেপির সঙ্গে সম্পর্ক ছিন্ন, একুশের ভোটে তৃণমূলকে সমর্থনের ইঙ্গিত বিমল গুরুংয়ের

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।

বিজেপির ওপর ক্ষুব্ধ জনমুক্তি মোর্চা (Gorkha Janmukti Morcha) নেতা বিমল গুরুং (Bimal Gurung)। বুধবার কলকাতার এক পাঁচতারা হোটেলে সাংবাদিক সম্মেলন করে বিজেপি তথা এনডিএ ছাড়লেন তিনি। ক্ষোভের বিমল গুরুং বলেন, “১২ বছর বিজেপির জন্য অপেক্ষা করেছি। হচ্ছে হবে বলে দিনের পর দিন কাটিয়ে দিয়েছে। গোর্খাল্যান্ডের কোনো দাবি পূরণ করা হয়নি। তাই আমি বিজেপি ও এনডিএ-র সঙ্গ ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে।” তিনি আরও বলেন, “২০২৪ সালের লোকসভা ভোটেগোর্খাল্যান্ডের দাবিতে সমর্থন করবে আমরা তাদের সঙ্গেই যাব।” একুশের ভোটে মমতা বন্দ্যোপাধ্যায় তথা তৃণমূল কংগ্রেসের (TMC) সঙ্গে জোট বেঁধে লড়বেন বলেও জানান তিনি।

এদিন তিনি বলেন, “মমতা বন্দোপাধ্যায় আজ পর্যন্ত যাদেরকে যে প্রতিশ্রুতি দিয়েছেন সেই প্রতিশ্রুতি পূরণ করেছ। আমার সঙ্গে এখনও তৃণমূলের কোনও কথা হয়নি। কিন্তু অমিত শাহ নরেন্দ্র ও মোদি গত ছয় বছরে কোনো প্রতিশ্রুতি পূরণ করেননি। তাই বিজেপি ও এনডিএ ছাড়ার সিদ্ধান্ত নিয়েছি।” ২০১৭ সাল থেকে আত্মগোপন করেছিলেন বিমল গুরুং। এদিন প্রথম সল্টলেকের গোর্খা ভবনে যান তিনি। সেখানে না পেরে পরে কলকাতার এক পাঁচতারা হোটেলে এসে সাংবাদিকদের মুখোমুখি হন। গত একমাস ধরে ঝাড়খন্ডে ছিলেন তিনি। ‌

২০২১ সালের জনসভা নির্বাচনে তার সমর্থন যে বিজেপি পক্ষে থাকবে না তা ঐদিন স্পষ্ট করে দিয়েছেন গোর্খা জনমুক্তি মোর্চার সুপ্রিম। প্রসঙ্গত, ২০০৯ সাল থেকে এনডিএ-র সঙ্গী মোর্চা। মোর্চার সমর্থনে পরপর তিনবার দার্জিলিং লোকসভা জিতেছে বিজেপি (BJP)। ২০০৯ সালের লোকসভা ভোটে যশবন্ত সিং, ২০১৪ সালে সুরিন্দর সিং আলুওয়ালিয়া ও ২০১৯ সালে রাজু সিং বিস্তা বিজয়ী হন। তারপরেও গোর্খাল্যান্ডের দাবি আদায় না হওয়ায় ক্ষুব্ধ বিমল গুরুং আবারও তৃণমূলের মুখাপেক্ষী হয়েছেন বলে সূত্রের খবর।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *