Breaking News
Home / TRENDING / করোনা কনট্রোলেও সেই পিকে, কভিডের কাঁটা ওপড়াতেও ভোট কুশলীকেই ভর্সা মমতার

করোনা কনট্রোলেও সেই পিকে, কভিডের কাঁটা ওপড়াতেও ভোট কুশলীকেই ভর্সা মমতার

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।

প্রশান্ত কিশোরকে (Prashant Kishore) কী খড়কুটোর মতো আঁকড়ে ধরতে চাইছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়?

সম্প্রতি যেভাবে কার্গো বিমানে করে দিল্লি থেকে কলকাতায় আনা হয়েছে তাঁকে তাতে স্বাভাবিকভাবেই এমন প্রশ্ন উঠতে শুরু করেছে বাংলার রাজনৈতিক মহলে। ভোটকুশলী প্রশান্ত কিশোর রাষ্ট্রসঙ্ঘে (United Nations) স্বাস্থ্যকর্মী হিসাবে ১০ বছর কাজ করে এসেছেন। তাঁর সেই কাজের অভিজ্ঞতাকেই এবার পশ্চিমবঙ্গে মারণ করোনা ভাইরাসের মোকাবিলায় কাজে লাগাতে চাইছে রাজ্যের শাসক দল। তৃণমূল (TMC) নেতৃত্বের তলব পেয়ে মঙ্গলবার কার্গো বিমানে চেপে দিল্লি থেকে কলকাতায় এসেছেন তিনি। এসেই মঙ্গলবার রাতে তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) সঙ্গে তাঁর কালীঘাটের বহুতল অফিসে এক দীর্ঘ বৈঠক করেন পিকে। পরদিন সকালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) কালীঘাটের বাড়িতেও প্রশান্ত কিশোর একটি বৈঠকে যোগ দেন বলেই সূত্রের খবর। সেই বৈঠকেই রাজ্যের করোনা ভাইরাসের সংক্রমণ প্রসঙ্গে রাজ্যের পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে।

জানা গিয়েছে, পিকে মূলত খুঁজে বার করবেন পশ্চিমবঙ্গে কীভাবে কোভিড ১৯ ছড়াচ্ছে। এছাড়াও কতজন আক্রান্ত হচ্ছেন, কোন হাসপাতালে কজন ভর্তি আছেন, কতজনের টেস্ট হয়েছে, কোন কোন এলাকা থেকে বেশি করোনায় আক্রান্তের সন্ধান মিলছে, মূলত এই বিষয়গুলি পর্যালোচনা করবে প্রশান্ত কিশোরের সংস্থা আইপ্যাক। তৃণমূল সূত্রে খবর, ইতিমধ্যেই কলকাতায় করোনা পরিস্থিতি সম্পর্কে বেশ কিছু তথ্য সংগ্রেহের কাজ করছেন প্রশান্ত কিশোর। কলকাতাতে বসেই এই কাজ অনেকটা এগিয়ে ফেলেছেন তিনি খবর। প্রয়োজনীয় তথ্য সংগ্রহ হলেই কাজে নামবে ‘টিম পিকে’।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *