Breaking News
Home / TRENDING / তাবলিঘ-ই-জামাতের ব্যাঙ্ক একাউন্টের হদিস পেল এনফর্সমেন্ট ডিরেক্টরেট

তাবলিঘ-ই-জামাতের ব্যাঙ্ক একাউন্টের হদিস পেল এনফর্সমেন্ট ডিরেক্টরেট

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।‌

তাবলিঘ-ই-জামাতের (Tablig-E-Jamat) ব্যাঙ্ক অ্যাকাউন্টের হদিশ পেল এনফর্সমেন্ট ডিরেক্টরেট (Enforcement Directorate)। নিজামুদ্দিন কান্ড প্রকাশ্যে আসার পর আচমকাই বেপাত্তা হয়ে যান তাবলিঘ-ই-জামাতের প্রধান মাওলানা সাদ (Moulana Shad)। এরপরেই দেশে করোনা ভাইরাস সংক্রমণ ছড়ানোর কারণে তাঁর বিরুদ্ধে দিল্লি পুলিশ এফআইআর দায়ের করে। দিন কয়েকের মধ্যেই তাঁর বিরুদ্ধে শুরু হয় ইডির তদন্ত।

সূত্র মারফত জানা গিয়েছে, তাবলিঘ-ই-জামাতের কোনও ট্রাস্ট রয়েছে কিনা তা নিয়েই মূলত তদন্ত শুরু করে এনফর্সমেন্ট ডিরেক্টরেট। তদন্ত করতে গিয়েই জানতে পারে দিল্লির ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার একটি শাখা অ্যাকাউন্ট রয়েছে তাদের। এবার ইডি খতিয়ে দেখছে কাদের নির্দেশে এই অ্যাকাউন্ট থেকে দেশের কোথায় কোথায় টাকা খরচ করা হত বা হয়েছে। কোন কোন উৎস থেকে এই একাউন্টে টাকা এসেছে। অর্থ আদান-প্রদানের ক্ষেত্রে কোনও বৈদেশিক যোগ রয়েছে কিনা, সে বিষয়েও তদন্ত করে দেখছে ইডি।

প্রসঙ্গত, মাওলানা সাদকে নাগালে না পেলেও তাঁর ঘনিষ্ঠ তিন ব্যক্তিকে আটক করা হয়েছে, এমনটাই ইডি সূত্রে খবর। ‌ তাদের একজন বৈদেশিক মুদ্রা ভারতীয় টাকায় রূপান্তরিত করার কাজ করে বলেও জানা গিয়েছে। বাকি দুজনের পরিচয় এখনও জানা যায়নি। মূলত জানতে চাইছে তাবলিঘ-ই-জামাতের আয় এবং ব্যয়ের উৎস কি কি। কোনও বেআইনি লেনদেন তথা আর্থিক তছরুপের মতো ঘটনা তাবলিঘ-ই-জামাতের অন্দরে হয়েছে কিনা তাও, খতিয়ে দেখা হচ্ছে বলেই ইডি সূত্রে খবর।

এমন সব ঘটনা ঘটে গেলেও এখনও বেপাত্তা রয়েছেন মাওলানা সাদ। পাত্তা হওয়ার কিছু দিনের মধ্যেই তিনি এক ভিডিও বার্তায় জানিয়েছিলেন, কোয়ারেন্টাইন রয়েছেন তিনি। সম্প্রতি আবার তার আইনজীবী জানিয়েছেন মাওলানা সাদের করোনা পরীক্ষা হয়েছে। কিন্তু অধিকাংশ তার বিরুদ্ধে জাল ফেলতে শুরু করলে এই মাওলানার কি অবস্থান হবে তা নিয়ে আলোচনা প্রশাসনিক মহলে।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *