চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।
করোনা ভাইরাসের (Coronavirus) আতঙ্কের আবহেই পশ্চিমবঙ্গের লকডাউন পরিস্থিতি দেখতে কলকাতায় আসা কেন্দ্রীয় দল আগেই বিভিন্ন অভিযোগ ও অনিয়মের অভিযোগ প্রসঙ্গে রাজ্য সরকারকে কড়া চিঠি দিয়েছিল। এবার উত্তরবঙ্গে যাওয়া কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের (Home Ministry) আন্তঃরাজ্য প্রতিনিধিদলটিও অসন্তোষ জাহির করে চিঠি দিল রাজ্যকে। লকডাউন কার্যকরী করা-সহ বেশ কয়েকটি সমস্যার কথাও উল্লেখ করা হয়েছে এই চিঠিতে। শনিবারই চিঠি দেওয়া হয়েছে রাজ্যের মুখ্যসচিব এবং জলপাইগুড়ির ডিভিশনার কমিশনারকে। এদিন কেন্দ্রীয় দলটি শিলিগুড়ির একটি বাজার পরিদর্শন করে কালিম্পঙে পৌঁছয়।
চিঠিতে উত্তরবঙ্গে যাওয়া কেন্দ্রীয় দলের প্রধান বিনীত জোশী লিখেছেন, ‘‘লকডাউন পর্যবেক্ষণ করতে এবং সে ব্যাপারে তথ্যাদি দেওয়ার জন্য আরও বেশি সংখ্যক ফিল্ড অফিসার প্রয়োজন।’’ শুক্রবার উত্তরবঙ্গের বিভিন্ন হাসপাতাল এবং বাজার পরিদর্শন করে কেন্দ্রীয় দলটি। উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ সংলগ্ন শান্তিনিকেতন আবাসন এবং শিলিগুড়ি শহরের ১ নম্বর ওয়ার্ডের বাণীমন্দির স্কুলে কোয়রান্টিন সেন্টার ঘুরে দেখে তারা। বিকেলের দিকে তারা যায় উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে। পরে তারা শিলিগুড়ি বাজারে পৌঁছন। এ দিন সকালে শিলিগুড়ির অন্য একটি বাজার ঘুরে কালিম্পঙে পৌঁছয় ওই দল। পরিদর্শনের পর একেবারে সন্তুষ্ট হতে পারেননি আন্তঃরাজ্য প্রতিনিধিদলটি। দাড়ি ছেড়ে এদিন করা চিঠি দেওয়া হল রাজ্য প্রশাসনকে
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news