Breaking News
Home / TRENDING / ১৪৪ এর মধ্যে ১৩৮ আসনে জয়ের লক্ষ্য নিয়ে কলকাতা পুর-নির্বাচনের ময়দানে TMC

১৪৪ এর মধ্যে ১৩৮ আসনে জয়ের লক্ষ্য নিয়ে কলকাতা পুর-নির্বাচনের ময়দানে TMC

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।

নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়েই কলকাতার পুরভোটে জয় পেতে পারে তৃণমূল। দলের অভ্যন্তরীণ সমীক্ষায় এমনটাই জানা গিয়েছে। কলকাতা পুরসভার ১৪৪টি আসনের মধ্যে ১৩৮টিতেই জয় পেতে পারে বাংলার শাসকদল। তৃণমূলের অনুকূলে আসতে পারে ৮০ থেকে ৮৬ শতাংশ ভোট। বিরোধীদের ঘরে যেতে পারে মাত্র ছয়টি ওয়ার্ড। ২০১৫ সালে কলকাতা পুরভোটে তৃণমূল ১১৪টি ওয়ার্ড জিতেছিল। ২০১৯ সালের লোকসভা নির্বাচনে ছন্দপতন হয়।

কলকাতার বহু ওয়ার্ডে পিছিয়ে পড়েছিল তৃণমূল। এমনকী মুখ্যমন্ত্রীর যা পাড়ার বাসিন্দা সেই ৭৩ নম্বর ওয়ার্ডে ৪৯৬ ভোটে পিছিয়ে ছিল মুখ্যমন্ত্রীর দল। তবে ২০২১-এর বিধানসভা নির্বাচনে পরিস্থিতি বদলায়। কলকাতায় ফের স্বমহিমায় দেখা যায় তৃণমূলকে। এবার পুরভোটে একাধিক ওয়ার্ডে প্রার্থী বদল করে অসন্তোষ সামাল দেওয়ার চেষ্টা করেছে তৃণমূলের। দলের অভ্যন্তরীণ সমীক্ষা বলছে, তাতে আরও বাড়বে দলের আসন। মোট ৮৯ জন বিদায়ী কাউন্সিলরকে টিকিট দিয়েছে তৃণমূল। টিকিট কাটা গিয়েছে ৩৭ জনের।

তাই নতুন ও পুরাতন কাউন্সিলরদের মিশেলে বেশিরভাগ ক্ষেত্রেই জয়ে আশায় বুক বাঁধছে তৃণমূল শিবির। কারণ, এমনিতেই ছন্নছাড়া অবস্থায় বিরোধীরা। এমতাবস্থায় তৃণমূলের মতো সাংগঠনিকভাবে শক্তিশালী নিয়ে ১৩৮টি আসন জিততে পারে। সঙ্গে আগামী ১৬ তারিখে প্রচারে নামছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাঘাযতীন ও বেহালায় সভা করবেন তিনি। আবার ১৬ ও ১৭ ডিসেম্বর উত্তর ও দক্ষিণ কলকাতায় জোড়া মিছিল করবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দোপাধ্যায়। এমন সব কৌশলকে হাতিয়ার করে ১৩৮টি আসন জয়ের দাবি করেছে তৃণমূল শিবির।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *