Breaking News
Home / TRENDING / ৭ ডিসেম্বর দিল্লিতে অভিষেক বন্দোপাধ্যায়, যোগ দেবেন সংসদের অধিবেশনে

৭ ডিসেম্বর দিল্লিতে অভিষেক বন্দোপাধ্যায়, যোগ দেবেন সংসদের অধিবেশনে

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।

শীতকালীন অধিবেশনে যোগ দিতে দিল্লি যাবেন অভিষেক বন্দোপাধ্যায়। চলতি শীতকালীন অধিবেশনে যোগ দিতে পারেননি তিনি। প্রথমত, ত্রিপুরা পুরভোট পরে কলকাতার পুরভোট নিয়ে ব্যস্ত ছিলেন তিনি । ৭ ডিসেম্বর, মঙ্গলবার রাজধানী উড়ে যাবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। ওইদিন বেলা ১টা নাগাদ দলের সাংসদদের নিয়ে সংসদ ভবনে বৈঠকে বসার কথা তাঁর। সংসদীয় রণনীতি নিয়ে কথাবার্তা হবে বলেই সূত্রের খবর।

প্রসঙ্গত, রাজ্যসভা থেকে দোলা সেন, শান্তা ছেত্রী-সহ বিরোধী দলগুলির মোট ১২ জন সাংসদকে সাসপেন্ড করার পর থেকেই লাগাতার প্রতিবাদ আন্দোলন চলছে। গান্ধী মূর্তির পাদদেশে ধরনায় শামিল হয়েছেন তৃণমূল সাংসদরা। সেই বিষয়গুলি নিয়েও বৈঠকে আলোচনা হতে পারে বলে শোনা যাচ্ছিল। সংসদে এ বার কোমর বেঁধে নেমেছে তৃণমূল। বিরোধীদের একজোট করার ক্ষেত্রেও প্রথম সারিতে পশ্চিমবঙ্গের শাসকদল। তবে কংগ্রেসের সঙ্গে দূরত্ব বেড়েই চলেছে তৃণমূলের। এমন পরিস্থিতিতে সংসদ ভবনে অভিষেকের বৈঠক অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল। সংসদে কংগ্রেসকে নিয়ে কী অবস্থান নেওয়া হবে, সে ব্যাপারেও দলীয় সাংসদদের পরামর্শ নিতে পারেন অভিষেক।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *