Breaking News
Home / TRENDING / অভিষেকের বৈঠকে অনুপস্থিতি মিমি-নুসরত! কারণ অনুসন্ধান করবে তৃণমূল

অভিষেকের বৈঠকে অনুপস্থিতি মিমি-নুসরত! কারণ অনুসন্ধান করবে তৃণমূল

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।

আগাম জানানো সত্ত্বেও সংসদ ভবনে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বৈঠকে গরহাজির থাকায় দু’জন সাংসদের ওপর বেজায় চটেছে তৃণমূল কংগ্রেসের সংসদীয় কমিটি। মঙ্গলবার সংসদ ভবনের ৬৩ নম্বর ঘরে বেলা ১টায় দলের সাংসদদের নিয়ে বৈঠক করেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় । সেই বৈঠকে গরহাজির ছিলেন যাদবপুরের সাংসদ মিমি চক্রবর্তী ও বসিরহাটের সাংসদ নুসরত জাহান। ছিলেন না সাংসদ দিব্যেন্দু অধিকারী এবং শিশির অধিকারী। কিন্তু, তাদের অনুপস্থিতির চেয়ে মিমি-নুসরত অনুপস্থিতির কারণে ক্ষুব্ধ হন অভিষেক। সূত্রের খবর দুই অভিনেত্রী সংসদীয় বৈঠকে উপস্থিত না হওয়ার কারণ অনুসন্ধান করতে চলেছে দল।

চারজনের মধ্যে মিমি চক্রবর্তী ও নুসরত জাহানকে শোকজ করে বৈঠকে গড়হাজির থাকার কারণ জানতে চাওয়া হবে বলে সূত্রের খবর। যদিও অনুপস্থিত থাকলেও শিশির অধিকারী ও দিব্যেন্দু অধিকারীর বিরুদ্ধে কোনও পদক্ষেপ সম্ভবত নিচ্ছে না দল। এমনটাই সূত্রের খবর। কারণ দল মনে করছে, শিশির ও দিব্যেন্দু আর দলে নেই বলে ধরে নিচ্ছে তৃণমূল শিবির। তবে মথুরাপুরের সাংসদ সিএম জাটুয়া ও গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা রাজ্যসভার সাংসদ লুইজিনহো ফালেইরো অনুপস্থিত ছিলেন এদিনের বৈঠকে। তবে এঁদের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেওয়া হবে না, কারণ এঁরা আগেই কারণ জানিয়েছেন তাঁদের অনুপস্থিতির। সূত্রের খবর, মিমি শুটিংয়ের কাজে রাজস্থানে। আর নুসরত ব্যস্ত তাঁর ব্যক্তিগত কাজে।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *