Breaking News
Home / TRENDING / বিপিন রাওয়াতের হেলিকপ্টার ভেঙে পড়ল তামিলনাড়ু! প্রধানমন্ত্রীকে দুর্ঘটনার কথা জানালেন রাজনাথ

বিপিন রাওয়াতের হেলিকপ্টার ভেঙে পড়ল তামিলনাড়ু! প্রধানমন্ত্রীকে দুর্ঘটনার কথা জানালেন রাজনাথ

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।

তামিলনাড়ুর কুন্নুরে দুর্ঘটনায় সেনার হেলিকপ্টার। জঙ্গলের মধ্যে কপ্টার ভেঙে পড়ে বলে প্রাথমিক ভাবে জানা গিয়েছে। হেলিকপ্টারে ছিলেন সেনার কর্তারা। দুর্গম পাহাড়ি এলাকায় দুর্ঘটনা ঘটার পর আহত সেনাকর্তাদের উদ্ধার করা হয়েছে। তাঁদের হাসপাতালে ভর্তি করানো হয়েছে। জানা যাচ্ছে, ওই হেলিকপ্টারেই ছিলেন চিফ অব ডিফেন্স স্টাফ বিপিন রাওয়াত। তাঁর স্ত্রীও ওই কপ্টারেই ছিলেন বলে জানা গিয়েছে। নীলগিরির কালেক্টর জানিয়েছেন, কপ্টার দুর্ঘটনায় ৪ জনের মৃত্যু হয়েছে। দুর্ঘটনার কথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে জানিয়েছেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং।

নীলগিরি পাহাড়ের কাছে ওই চপারটি ভেঙে পড়েছে বলে জানা গিয়েছে। বুধবার সুলুরের সেনা ছাউনি থেকে এমআই সিরিজের চপারটি ওয়েলিংটনের সেনাঘাঁটির দিকে যাচ্ছিল বলে জানা গিয়েছে। কিন্তু ওড়ার কিছুক্ষণের মধ্যেই সেটি ভেঙে পড়ে। স্থানীয় সেনা অফিসাররা দ্রুত এলাকায় পৌঁছেছেন। সংবাদ সংস্থা এএনআইকে তাঁরা জানিয়েছেন, স্থানীয়রা দু’টি দেহ উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছেন। দু’টি দেহই ৮০ শতাংশ পুড়ে গিয়েছে। খাদের মধ্যে কয়েকজনকে পড়ে থাকতে দেখা গিয়েছে। দ্রুত তাঁদের উদ্ধার করে শনাক্ত করার চেষ্টা করা হচ্ছে। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখার নির্দেশ সেনার। 

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *