Breaking News
Home / TRENDING / মিম’কে রুখতে সিপিএমের সঙ্গে জোট গড়তে উদ্যোগী তৃণমূল

মিম’কে রুখতে সিপিএমের সঙ্গে জোট গড়তে উদ্যোগী তৃণমূল

নীল রায়।

‘অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমিন’ বা মিম’কে (AIMIM) ঠেকাতে এবার তৃণমূল কংগ্রেসকে সিপিএমের সঙ্গে জোট করার পক্ষে জোর সওয়াল করলেন তৃণমূলের কোতুলপুরের ব্লক সভাপতি প্রবীর গড়াই। সম্প্রতি কোতুলপুরে সিপিএমের (CPM) এক রাজনৈতিক সভাতে মাইক হাতে বক্তৃতা করেছেন এই তৃণমূল নেতা। খোদ তৃনমূলের ব্লক সভাপতির পদে থেকে এভাবে সিপিএমের সভায় বক্তৃতা করার ঘটনায় দলেও শুরু হয়েছে জোর বিতর্ক। তবে সেই বিতর্কে আমল না দিয়ে, প্রবীর বলেন, “মিমকে ঠেকাতে ব্লকে, সিপিএমের সঙ্গে গাঁটছড়া বাঁধলে কোন ক্ষতি নেই। তাই, সেই চেষ্টা আমি চালিয়ে যাব।”

যদিও, তাঁর এই উদ্যোগকে একেবারে ফুৎকারে উড়িয়ে দিয়েছে সিপিএম। সিপিএমের পক্ষে বলা হয়েছে, “সারা দেশে আমরা বিজেপির বিরুদ্ধে লড়ছি আর রাজ্যে মূল লড়াই তৃণমূল কংগ্রেসের সঙ্গে। তাই, প্রবীর গড়াই বললেও তৃণমূলের (TMC) সঙ্গে কাজ করার মতো কোনও পরিস্থিতি এ রাজ্যে তৈরি হয়নি। ফলে, তৃণমূলের সঙ্গে আমাদের হাত মেলানোর কোনও প্রশ্নই ওঠে না।” পাশাপাশি, সিপিএমের সভায় বক্তৃতা করার প্রসঙ্গে সিপিএমের দাবি, সিপিএমের সভায় প্রবীর গড়াই বক্তৃতা করেননি। দলীয় সভা শেষ হওয়ার পর জোর করে মাইক কেড়ে তাঁর সাঙ্গ,পাঙ্গদের নিয়ে নিজেই, নিজের মতো বক্তৃতা করেন প্রবীর। তৃণমূলের বিষ্ণুপুর সাংগঠনিক জেলার সভাপতি শ্যামল সাঁতরা বলেন, “বিষয়টি তিনি সংবাদমাধ্যমের প্রতিনিধিদের কাছে জেনেছেন। পুরো ঘটনার খোঁজ নিয়ে,দলকে জানাব।”

প্রসঙ্গত, রাজ্য রাজনীতিতে মিম তৃণমূলের কাছে মাথাব্যথার কারণ হয়ে দাঁড়াচ্ছে। সম্প্রতিক কোচবিহারের এক জনসভায় গিয়ে নাম না করে মিমকে আক্রমণ করেছিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তারপর থেকেই ক্রমশ প্রাসঙ্গিক হচ্ছে মিম। বাঁকুড়া কোতলপুর ব্লকে প্রবীর গড়াই নিজ উদ্যোগে সিপিএমের সঙ্গে জোট গড়ে মিমকে আটকাতে উদ্যোগী হলেও। রাজ্য তৃণমূল নেতৃত্ব তেমন কোনও উদ্যোগ নেয়নি বলেই জানা গিয়েছে।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *