নীল রায়।
পিএফআই বা পপুলার ফ্রন্ট অব ইন্ডিয়াকে (PFI) সভা করতে না দেওয়া নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করলেন কংগ্রেসের লোকসভার দলনেতা অধীর চৌধুরী। ৫ জানুয়ারি নাগরিক সংশোধনী আইন ও এনআরসির বিরুদ্ধে বহরমপুরে এক কর্মসূচির ডাক দেওয়া হয় পিএফআইয়ের পক্ষে। সেই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছিল মুর্শিদাবাদের তৃণমূল সাংসদ আবু তাহের খান ও হরিহরপাড়ার তৃণমূল বিধায়ক নিয়ামত শেখকে। কিন্তু, আচমকাই পিএফআইয়ের সেই কর্মসূচি বাতিল করে দিয়েছে পুলিশ প্রশাসন।
তারপরেই এই ইস্যুতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে আক্রমণ করেছেন অধীর চৌধুরী। তিনি বলেন, “যোগী-রাজ্যে পিএফআই নামক সংগঠন বাতিল করা হচ্ছে, এখনো অবশ্য কেন্দ্রীয় সরকারের তরফে আইন অনুযায়ী বাতিল হয়নি। কিন্তু বাংলার ‘দিদি’ কেন পিএফআই-কে কিছু করতে দেবেন না? যোগী যা ভাবে আজ, ‘দিদি’ কি তাই ভাবে কাল !!!”
ঘটনাচক্রে, এই কর্মসূচি যেতে দল থেকে নিষেধ করা হয়েছে আবু তাহের খান ও নিয়ামত শেখকে। উভয়ই জানিয়ে দিয়েছেন তাঁরা পিএফ আইয়ের কর্মসূচিতে যাচ্ছেন না। এভাবেই সিএএ ও এনআরসি বিরোধী কর্মসূচি থেকে তৃণমূল সাংসদ ও বিধায়কদের অংশগ্রহণ বন্ধ করে দেওয়া ও পুলিশ প্রশাসন দিয়ে কর্মসূচি বাতিল করে দেওয়ায়, রাজ্য সরকারের কেন্দ্র বিরোধী অবস্থানের সদিচ্ছা নিয়ে প্রশ্ন তুলেছেন অধীর চৌধুরী।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news