Breaking News
Home / TRENDING / উপনির্বাচনের জয়ের অক্সিজেনে ব্যারাকপুর বিজেপির থেকে ছিনিয়ে নিতে চায় তৃণমূল

উপনির্বাচনের জয়ের অক্সিজেনে ব্যারাকপুর বিজেপির থেকে ছিনিয়ে নিতে চায় তৃণমূল

সূর্য সরকার ও নীল রায়।

তিন উপনির্বাচনে জয়ের অক্সিজেন পেতেই পুরোনো দূর্গ উদ্ধারে নামল তৃণমূল (TMC) ! শুক্রবার ব্যারাকপুর লোকসভা এলাকার চারটি পার্টি অফিস পুনরুদ্ধারের পাশাপাশি, বিজেপি (BJP) সাংসদ অর্জুন সিংয়ের (Arjun Singh) গড় ভাটপাড়া পৌরসভা দখলে উদ্যোগী হল বাংলার শাসকদল। সূত্রের খবর, আগামী ৬ ডিসেম্বর ভাটপাড়া (Bhatpara) পৌরসভায় বর্তমান বোর্ডের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব জমা দেবেন তৃণমূল কাউন্সিলররা​। জেলাশাসকের কাছে নিয়ম মেনেই দেওয়া হবে এই অনাস্থা প্রস্তাব।

এদিন বিধানসভায় ভাটপাড়া পৌরসভা তৃণমূল ছেড়ে বিজেপিতে চলে যাওয়া ১৮ জন কাউন্সিলর যারা তৃণমূলের ফিরে এসেছেন তাদেরকে নিয়ে বৈঠক করলেন উত্তর ২৪ পরগনা জেলা তৃণমূল নেতৃত্ব। বৈঠকে ছিলেন জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি তথা খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক, স্বাস্থ্যমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, পরিষদীয় প্রতিমন্ত্রী তাপস রায়, জেলা তৃণমূল কংগ্রেসের পর্যবেক্ষক তথা রাজ্য বিধানসভায় শাসকদলের মুখ্য সচেতক নির্মল ঘোষ ও নৈহাটির বিধায়ক পার্থ ভৌমিক সহ অন্যান্যরা। বৈঠক শেষে খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক বলেন, “মিউনিসিপাল আইন অনুযায়ী কোনও চেয়ারম্যান দায়িত্ব নেওয়ার ছয় মাসের মধ্যে সেই পুরসভায় অনাস্থা নিয়ে আসা যায় না। আগামী ৪ ডিসেম্বর ভাটপাড়া পুরসভার বর্তমান চেয়ারম্যানের মেয়াদ ৬ মাস করছে। তৃণমূলের তরফে ৬ ডিসেম্বর অনাস্থা প্রস্তাব জমা দেওয়া হবে।”

যদিও অনাস্থা প্রস্তাব জমা দেওয়ার পরেও নিয়মানুযায়ী অনাস্থা নিয়ে ভোটাভুটি করা যায় না। তার জন্য সংশ্লিষ্ট পৌরসভার চেয়ারম্যানকে অন্তত ১৫ দিন সময় দিতে হয়, এমনটাই মিউনিসিপাল অ্যাক্টে রয়েছে। চেয়ারম্যান যদি অনাস্থা প্রসঙ্গে বৈঠকে না ডাকেন, তাহলে ভাইস-চেয়ারম্যানকে সুযোগ দেওয়া হয়। যদি ভাইস-চেয়ারম্যানও অনাস্থা নিয়ে ভোটাভুটির বৈঠক না ডাকেন। তখন জেলাশাসক অনাস্থা নিয়ে পদক্ষেপ গ্রহণ করেন। তৃণমূল কংগ্রেস সূত্রে খবর, বর্তমান ভাটপাড়া পুরসভার চেয়ারম্যান অর্জুন সিংয়ের ভাইপো সৌরভ সিং এবং ভাইস চেয়ারম্যান তৃণমূলের প্রাক্তন নেতা সোমনাথ তালুকদার। দু’জনকেই নিয়ম অনুযায়ী অনাস্থা নিয়ে বৈঠক ডাকার সময় দিতে চায় তৃণমূল কংগ্রেস। তারপর যদি তারা কোনও পদক্ষেপ গ্রহণ না করেন, তাহলে আগামী ৪ জানুয়ারি ভাটপাড়া পৌরসভায় অনাস্থা নিয়ে ভোটাভুটি হবে। নতুন বছরে নতুন পুর বোর্ড ভাটপাড়ায় গড়তে বদ্ধপরিকর তৃণমূল।

অন্যদিকে, বৃহস্পতিবার বাংলার তিন আসনের উপনির্বাচনের ফল ঘোষণার পর ব্যারাকপুর লোকসভার অধীন নৈহাটি, পানপুর, ব্যারাকপুরের চারটি বিজেপির পার্টি অফিস জোর করে দখল করে তৃণমূল। যদিও শাসকদলের দাবি, পার্টি অফিসগুলো তৃণমূলেরই ছিল। বিজেপি গুণ্ডাবাহিনী দিয়ে দখল করেছিল। সেগুলিই পুনরায় জোড়াফুল শিবির দখল নিয়েছে। সবদিক থেকে উপনির্বাচন জিতে নতুন উদ্দামে বিজেপিকে জবাব দিতে চায় মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) দল !

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *