ওয়েব ডেস্ক:
মহিলাদের জন্য মুখ্যমন্ত্রীর নয়া প্রকল্প ‘জাগো’। উপনির্বাচনে ৩-০ জয়ের পরে এ যেন রাজ্যবাসীকে উপহার! এমনিতেই বিধানসভা নির্বাচনের আগে জনসংযোগে বাড়াতে চাইছে তৃণমূল সরকার। সরকারি প্রকল্পগুলি যাতে সাধারণ মানুষের কাছে পৌছায় তার জন্য প্রশাসনকে বার বার রাস্তায় নামতে বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু শুধু পুরনো প্রকল্প নয়, এবার জুড়ল নয়া প্রকল্পও।
উল্লেখ্য, নয়া প্রকল্পের ক্ষেত্রে লাল সুতোর ফাঁস রাখা হয়নি খাতায় কলমে। একটি মিসড কলেই সুবিধা মিলবে। ৭৭৭৩০০৩০০৩ নম্বরে মিসড কল করে অথবা JAAGO টাইপ করে মেসেজ পাঠালে বিশেষ অনুদানের অবস্থা হবে। নবান্ন সূত্রে খবর, নয়া প্রকল্পে বরাদ্দ হয়েছে ৫০০ কোটি টাকা।
এই প্রকল্পে স্বনির্ভর গোষ্ঠীগুলিকে বার্ষিক অনুদান হিসেবে এককালীন ৫ হাজার টাকা দেওয়া হবে। রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন বিভাগ, নগরোন্নয়ন ও পৌর বিষয়ক বিভাগ, সংখ্যালঘু বিষয়ক ও মাদ্রাসা শিক্ষা বিভাগ এবং আদিবাসী বিভাগের সহযোগিতায় পরিচালিত হবে স্বনির্ভর ও স্বনিযুক্তি বিভাগের এই প্রকল্প।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news