Breaking News
Home / TRENDING / “হালিশহর-কাচরাপাড়ার কাউন্সিলাদের ভয় দেখিয়ে তৃণমূলে ফিরতে বাধ্য করা হয়েছে” অভিযোগ কৈলাসের

“হালিশহর-কাচরাপাড়ার কাউন্সিলাদের ভয় দেখিয়ে তৃণমূলে ফিরতে বাধ্য করা হয়েছে” অভিযোগ কৈলাসের

জয় ঘোষ

“হালিশহর ও কাচরাপাড়ার কাউন্সিলাদের ভয় দেখিয়ে তাদের তৃণমূলে ফিরতে বাধ্য করা হয়েছে” । বৃহস্পতিবার বাগবাজারে রথযাত্রা কর্মসূচিতে অংশ নিয়ে মন্তব্য করলেন বিজেপির কেন্দ্রীয় সম্পাদক কৈলাস বিজয়বর্গীয়।

কৈলাস বিজয়বর্গীয় বলেন, “তারা আবার বিজেপিতে ফিরবে। মিথ্যা মামলায় ফাসানোর চক্রান্ত করছে। দেখিয়ে, গুন্ডার ভয় দেখিয়ে তাদের ফিরতে বাধ্য করা হচ্ছে”

একইসঙ্গে কৈলাসের দাবি, আগামীদিনে তৃণমূল থেকে একটা বড় সংখ্যায় বিজেপিতে যোগ দেবে। এদিন বাগবাজারে উল্টো রথের অনুষ্ঠানে যোগ দেন কৈলাস। বাগবাজার হনুমান মন্দির থেকে রামমন্দির পর্যন্ত রথে তিনি সওয়ার হন।

বিজেপিতে চলে যাওয়া হালিশহরের ৯ জন কাঁচড়াপাড়ার ৫ জন কাউন্সিলর ফের তৃণমূলে ফিরে এসেছেন। এ প্রসঙ্গে বিজেপির কেন্দ্রীয় নেতা কৈলাস বিজয়বর্গীয়র এই বিষয়ে মন্তব্য করেন।

বিজেপি সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার রাতে হালিশহর ও কাচড়াপাড়ার কাউন্সিলারদের নিয়ে গোপন বৈঠক করবেন কৈলাস বিজয়বর্গীয় ও মুকুল জুটি। বিজেপির অভিযোগ, তৃণমূল কংগ্রেস যে ভাবে হালিশহর ও কাচরাপাড়ার কাউন্সিলারদের চাপ সৃষ্টি করে ফের বিজেপিতে আসা কাউন্সিরদের তৃণমূলে ফিরিয়ে নেওয়ার প্রক্রিয়া শুরু করেছে। সেখানেই কৈলাস- মুকুল জুটি বাজিমাৎ করবে বলে জানা গিয়েছে।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *