নীল রায়। মমতা ম্যাজিক ভ্যানিস! তা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে এবারের লোকসভা নির্বাচনের ফলাফল। তাই ২০২১ সালে পশ্চিমবঙ্গের ক্ষমতা ধরে রাখতে ভোট গুরু প্রশান্ত কিশোরকে এনেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভাবখানা যেন এমন, তিনিই সঞ্জীবনী সুধা দিয়ে পুনরুজ্জীবন ঘটাবেন পিসি-ভাইপোর দলের। বৃহস্পতিবার তৃণমূল ভবনে বিধায়ক দলের বৈঠক ডেকেছিলেন তৃণমূল সুপ্রিমো। দলের সিংহভাগ বিধায়কদের হাজিরার মুখ্যমন্ত্রীর মিনিট কুড়ির বক্তৃতা ছিল পুরোপুরি প্রশান্ত কিশোরের বলে দেওয়া “থিওরিটিক্যাল ক্লাস”! তাঁর পরামর্শে যত্রতত্র আলটপকা মন্তব্য করা বন্ধ করেছেন মমতা। ভাইপোকে পাঠিয়েছেন অন্তরালে। এদিন তৃণমূল ভবনে বিধায়কদের সঙ্গে বৈঠক শুরু হওয়ার আগে মমতা-প্রশান্ত বৈঠক হয় বেশ কিছুক্ষণ। সেখানে হাজির ছিলেন সাংসদ ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। মমতা যখন বিধায়ক দলের বৈঠকে বক্তৃতা করা শুরু করলেন, সেই সময় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তৃণমূল ভবন থেকে বেরিয়ে যান প্রশান্ত কিশোর। সূত্রের খবর, বৈঠকে বেশকিছু নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যার অন্যতম সোশ্যাল মিডিয়ার ওপর জোর দেওয়া। বিধায়কদের সোশ্যাল মিডিয়ায় জোর দিতে বলেছেন মমতা। বৈঠকে এমন কিছু নির্দেশ মুখ্যমন্ত্রী দিয়েছেন, তা দেখে রাজনৈতিক মহলের মত আগামী দু বছর প্রশান্ত কিশোরের ছকে দেওয়া নকশা অনুযায়ী বাংলার মসনদ ধরে রাখতে চাইবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news