Breaking News
Home / TRENDING / বিশ্বকাপে হারের পরও টিম ইন্ডিয়ার লড়াইকে কুর্নিশ প্রধানমন্ত্রীর

বিশ্বকাপে হারের পরও টিম ইন্ডিয়ার লড়াইকে কুর্নিশ প্রধানমন্ত্রীর

ওয়েব ডেস্কঃ
বিশ্বকাপ জয়ের স্বপ্নভঙ্গ হল ভারতীয় ক্রিকেট দলের। তবে তাদের হার না মানা লড়াইকে কুর্নিশ জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বুধবারে ম্যানচেস্টারে হারের ভারতীয় শিবিরের উদ্দেশে ট্যুইট করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ট্যুইটে লিখলেন, ‘হতাশার হয়েছে। তবুও দেখে ভালো লাগল শেষ মুহূর্ত পর্যন্ত টিম ইন্ডিয়া লড়াইটা চালিয়ে গেছে। গোটা ট্যুর্নামেন্টে ভারত ব্যাটিং, বোলিং এবং ফিল্ডিং খুবই ভালো করেছে। গোটা দেশ ওদের জন্যে গর্বিত। হারা জেতা জীবনের অংশ। তাদের আগামীর জন্য রইল অনেক শুভেচ্ছা।’

ওল্ড ট্রাফোর্ডে বৃষ্টি বিঘ্নিত বিশ্বকাপের সেমিফাইনালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ২৪০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই পরপর উইকেট হারিয়ে চাপে পড়ে ভারত। ৯২ রানে ৬ উইকেট পড়ে যাওয়ার পর রবীন্দ্র জাদেজার সঙ্গে দুরন্ত পার্টনারশিপ গড়েন মহেন্দ্র সিং ধোনি। জুটিতে ওঠে ১১৬ রান। লড়াই করে ভারতকে জয়ের দরজায় দাঁড় করান তাঁরা। কিন্তু শেষ রক্ষা হল না।। নিউজিল্যান্ডের কাছে ১৮ রানে পরাজিত হল টিম ব্লু।

বিশ্বকাপের সেমিফাইনালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে এই হার অন্যান্য দেশবাসীর মতো বিচলিত করেছে রাহুল গান্ধীকেও, তা জানাতে ভোলেননি কংগ্রেস নেতা। টুইটারে তিনি লিখেছেন, কোটি কোটি মানুষের হৃদয় ভঙ্গ হলেও দারুণ লড়েছে টিম ইন্ডিয়া। ১৩০ কোটি ভারতবাসীর সম্মান ও ভালোবাসা বিরাট কোহলিদের প্রাপ্য বলেও জানিয়েছেন রাহুল গান্ধী।

 

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *