ওয়েব ডেস্ক:
ভালো আছেন পরিবহ। ঝুঁকিমুক্ত তিনি। মল্লিকবাজারের ইন্সটিটিউট অফ নিউরো সায়েন্স সূত্রে খবর, আগামী সপ্তাহে ছুটি মিলতে পারে এনআরএস কাণ্ডে গুরুতর আহত পরিবহ মুখোপাধ্যায়ের।
প্রসঙ্গত, শনিবার দুপুরে হাসপাতালের পক্ষে চিকিৎসক প্রেসনজিৎ বর্ধন রায় জানান, সম্পূর্ণ সুস্থ পরিবহ। মাথার ক্ষত সেরে উঠছে। তিনি স্বাভাবিক খাওয়াদাওয়া করছেন। কথাও বলছেন স্বাভাবিক ভাবে। হাসপাতালের সূত্রে জানা গিয়েছে শারীরিক ভাবে যেমন, তেমনই ঘটনার মনসিক অভিঘাতও কাটিয়ে উঠেছেন পরিবহ মুখোপাধ্যায়। আগামী সপ্তাহের শুরুতেই তাঁর ক্ষতের সেলাই কাটা হবে। তারপরেই ছুটি মিলবে এনআরএসের জুনিয়র ডাক্তারের।
এদিকে অনড় জুনিয়র ডাক্তররা জানিয়ে দিয়ছেন, নবান্নে গিয়ে তারা দেখা করবেন না, মুখ্যমন্ত্রীকে এনআরএস-এ আসতে হবে। এইসঙ্গে আজ রাজ্যের স্থাস্থ্য পরিষেবার হাল ফেরাতে নবান্নে উচ্চ পর্যায়ের বৈঠক ডেকেছেন মুখ্যমন্ত্রী। সেখানে থাকবেন স্বাস্থ্য দফতরের আধিকারিকরা।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news