ওয়েব ডেস্ক:
গতকাল কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীর চিঠির পর আজ রাজ্যের কাছে জোড়া রিপোর্ট তলব কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের। রাজ্যের স্বাস্থ্য পরিষেবা ভেঙে পড়া ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি নিয়ে রিপোর্ট তলব করল কেন্দ্র।
প্রসঙ্গত, স্বরাষ্ট্রমন্ত্রক ডাক্তারদের একাধিক অভিযোগের চিঠি পেয়েছে। আর সেই সূত্রেই জরুরি ভিত্তিতে রাজ্য সরকারের কাছে রিপোর্ট চাইল কেন্দ্র। জানা গিয়েছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও রাজ্যকে বেশ কিছু পরামর্শ দিয়েছে কেন্দ্র। ২০১৬-১৯-এর মধ্যে রাজ্যে রাজনৈতিক হিংসা সংখ্যা চোখে পড়ার মতো বেড়েছে বলে অভিযোগ জমা পড়েছে। পাশপাশি রাজ্যে ভোট পরবর্তী হিংসা নিয়েও রিপোর্ট তলব করা হয়েছে এদিন স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে।
এদিকে চিকিৎসক-ডাক্তার জট কাটল না এখনও। আন্দোলনরত জুনিয়ার ডাক্তাররা সাফ জানালেন, নবান্নে যাবেন না তাঁরা, মুখ্যমন্ত্রীকে এনআরএস-এ এসে তাঁদের সঙ্গে কথা বলতে হবে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news