Breaking News
Home / TRENDING / বিজেপির সংকল্প যাত্রার পাল্টা তৃণমূলের সম্প্রতি যাত্রার কর্মসূচি

বিজেপির সংকল্প যাত্রার পাল্টা তৃণমূলের সম্প্রতি যাত্রার কর্মসূচি

নীল রায়।

মহাত্মা গান্ধীর সার্ধশতবর্ষ উপলক্ষ্যে রাজ্য বিজেপি নিয়েছে সংকল্প যাত্রার কর্মসুচী। এবার তারই পাল্টা সম্প্রীতি যাত্রার কর্মসুচী ঘোষণা করল তৃণমূল কংগ্রেস (TMC)। চলতি মাসের ১৯-২৩ অক্টোবর এই কর্মসূচি পালন করবে বাংলার শাসক দল। এ প্রসঙ্গে তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় জানিয়েছেন, বিজয়ার শুভেচ্ছা নিয়ে রাজ্য সরকারের উন্নয়নমূলক কাজের ফিরিস্তি নিয়ে সাধারণ মানুষের কাছে যাওয়াই হবে এই কর্মসূচির প্রধান লক্ষ্য।

বিজয়ার শুভেচ্ছা ও রাজ্য সরকারের কাজের ফিরিস্তি পাশাপাশি জেলায় জেলায় মিছিল করতেও নির্দেশ দেওয়া হয়েছে তৃণমূলের পক্ষ থেকে। তবে তৃণমূলের সম্প্রীতি যাত্রা কর্মসুচী যে বিজেপির সংকল্প যাত্রার পাল্টা, তা মানতে চাননি তৃণমূল নেতৃত্ব। তাদের কথায়, বাংলার সংস্কৃতি জানে না বিজেপি (BJP)। তাই ওদের সঙ্গে আমাদের কর্মসূচির কোনও মিল নেই। বিজয়া দশমীর পর সকলকে শুভেচ্ছা জানানো বাঙালির সংস্কৃতি। সেই রীতি মেনেই সম্প্রতি যাত্রার কর্মসূচি নেওয়া হয়েছে।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *