নিজস্ব সংবাদদাতা।
উত্তর ভারতে একটি মাটির পাত্রে জীবিত কবর দেওয়া যে শিশুটিকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে, সে এখন জীবনের জন্য লড়াই করছে বলে জানিয়েছেন চিকিত্সকরা। ঘটনায় প্রকাশ, জন্মের খানিকক্ষণ পরেই মারা গিয়েছিল প্রি-ম্যাচিওর বেবিকে। সন্তানকে মাটি চাপা দিতে অন্ত্যেষ্টিস্থলে পৌঁছে গিয়েছিলেন উত্তরপ্রদেশের ব্যবসায়ী হিতেশ কুমার সিরোহি (Hitesh Kumar Sirohi)। মাটি কাটার জন্য সঙ্গে ছিলেন কয়েকজন। মাটি খুঁড়তেই চমকে উঠলেন হিতেশ। দেখা যায়, মাটির নীচে একটি গামলা জাতীয় মাটিরই পাত্রের মধ্যে শুয়ে রয়েছে এক শিশু।
প্রায় তিনফুট গর্ত খুঁড়ে ওই সদ্যোজাতকে চাপা দিয়ে গিয়েছিল। সদ্য সন্তানহারা দম্পতি ওই শিশুকে কোলে তুলে নিতে দু’বার ভাবেননি। তুলোয় ভিজিয়ে দুধ খাওয়ানো হয় শিশুটিকে। তারপরেই নিয়ে যাওয়া হয় হাসপাতালে। আপাতত বরেলির একটি বেসরকারি হাসপাতালের আইসিইউতে ভর্তি রয়েছে শিশুটি। চিকিৎসকরা জানিয়েছেন, শিশুটির বয়স মাত্র তিনদিন। তবে তার অবস্থা বিশেষ ভাল নয়। তবে তাঁকে বাঁচানোর চেষ্টা চলছে।
সেপটিসেমিয়া (Septicaemia) এবং মারাত্মকভাবে কম প্লেটলেট গণনার কারণে শিশুটি সার্বিক পরিস্থিতি “গুরুতর” বলে জানিয়েছেন শিশু বিশেষজ্ঞ রবি খান্না। তিনি বলেছেন, “তার বেঁচে থাকার সম্ভাবনা রয়েছে, তবে আমরা পাঁচ থেকে সাত দিন পরেই নিশ্চিতভাবে সেটা জানাতে পারব।” পুলিশ “অজ্ঞাত ব্যক্তিদের” বিরুদ্ধে একটি ফৌজদারি মামলা রুজু করেছে। পুলিশ ওই শিশু কন্যার বাবা-মাকে খুঁজছে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news